সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

দেবীদ্বারে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স ২কোটি টাকা বীমা দাবীর চেক বিতরণ

  • আপডেট সময় শুক্রবার, ৫ ফেব্রুয়ারী, ২০২১, ৭.৪৩ পিএম
  • ৯৮৬ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি// কুমিল্লা দেবীদ্বার মডেল এরিয়ায় ২ কোটি টাকার বীমা দাবী পরিশোধ ও উন্নয়ন সভা করেছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। শুক্রবার সকাল দেবীদ্বার উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা মিলনায়তনে ওই অনুষ্ঠান করা হয়।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র মূখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিনের সভাপতিত্বে এবং এ্যারিয়া ম্যানেজার মো. মফিজুল ইসলাম’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র নির্বাহী পরিচালক (যুগ্ম-সচিব) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ মুহাম্মদ হিরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র পরিচালক (উপ-সচিব) বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রন কর্তৃপক্ষ মো. ধাহ্ আলম।

ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড দেবীদ্বার শাখার জোনাল চীফ ম্যানেজার মো. কাউছার আলম বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র প্রায় ৩শত গ্রাহক’র প্রাপ্ত বীমা দাবী চেকের মাধ্যমে পরিশোধ করা হয়েছে। ৩শত গ্রাহকের মধ্যে বিতরণকৃত বীমা দাবীর মধ্যে সর্বেচ্চ ৪ লক্ষ ৮৮ হাজার এবং সর্ব নিন্ম ৪২ হাজার টাকার বীমা দাবীর চেক বিতরণ করা হয়েছে।

তিনি আরো জানান, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড’র কর্মকর্তারা উন্নয়ন সভায় বীমা গ্রাহকদের বীমার প্রয়োজনীয়তা,সফলতা সহ নানা বিষয়ে আলোকপাত করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com