সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

বরগুনায় স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে ঘাতক স্বামী গ্রেফতার

  • আপডেট সময় সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০২১, ৬.২৬ পিএম
  • ২৮৫ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার আমতলীতে স্ত্রী রাবেয়া বেগমকে (৩৫) লোহার এঙ্গেল দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগে স্বামী ওলিউল্লাহ্কে (৪০) আটক করেছে আমতলী থানা পুলিশ। আজ সোমবার (০১ ফেব্রুয়ারি) সকাল ৯ টার দিকে আমতলী পৌরসভার ১ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত রাবেয়া বেগম উপজেলার চাওড়া ইউনিয়নের চন্দ্রা এলাকার আবদুল আজিজ মোল্লার মেয়ে। পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার গুলিশাখালী এলাকার মো. ছাত্তার এর ছেলে ওলিউল্লাহ তার স্ত্রী রাবেয়া বেগমকে নিয়ে প্রায় ১০ বছর আগে আমতলী পৌরসভার ১ নং ওয়াডে বসবাস করতেন।

প্রায় পারিবারিক কলহের বিষয়ে স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জের ধরে লোহার এঙ্গেল দিয়ে আজ সকালে পেটিয়ে অজ্ঞান করে। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ এসে তাকে মৃত্যু দেখতে পায়। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

স্বামীকে পুলিশ আটক করে। আমতলী থানার অফিসার ইনচার্জ শাহ আলম হাওলাদার বলেন, পারিবারিক বিরোধে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। স্বামী ওলিউল্লাহকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরগুনা পাঠানোর কার্যক্রম চলছে। তদন্ত চলমান আছে পরবর্তীতে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com