মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাইফুল বারীর কথায় কাজী শুভর ‘পিরিতের অসুখ’ বিজেসির ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের নিরাপত্তা-মর্যাদা রক্ষায় ঐক্যের ডাক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার তালতলী উপজেলা শাখার সভাপতি মল্লিক জামাল, সম্পাদক মো: রেজাউল ইসলাম রনি ঠাকুরগাঁওয়ে পুলিশ সুপারের ঠাকুরগাঁও পুলিশ কোর্টের বার্ষিক পরিদর্শন ডেঙ্গু প্রতিরোধে পিরোজপুরে ৩ মাসের বিশেষ পরিকল্পনা, অবৈধ দখল উচ্ছেদের নির্দেশ পিরোজপুর শহরে আগুনে পুড়ল ৬ ব্যবসা প্রতিষ্ঠান জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে পিরোজপুরে জেলা কর্মশালা পিরোজপুর জেলায় নতুন পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানের দায়িত্ব গ্রহণ বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আজিমনগর আওয়ামী লীগ নেতা নূর ইসলাম চোকদার গ্রেফতার ভাড়া নির্ধারণের আগেই আদায় শুরু, চট্টগ্রামে গণপরিবহনে বেপরোয়া নৈরাজ্য

দেবীদ্বারে উপ-নির্বাচনে নৌকার মাঝি হয়ে মনোনয়ন পেলেন আবুল কালাম আজাদ

  • আপডেট সময় রবিবার, ৩১ জানুয়ারী, ২০২১, ১.২৩ পিএম
  • ৩৭৫ বার পড়া হয়েছে

এ আর আহমেদ হোসাইন (দেবীদ্বার-কুমিল্লা)প্রতিনিধি কুমিল্লার দেবীদ্বার উপজেলা পরিষদ উপ-নির্বাচনে আ’লীগের নৌকা প্রতীকে মনোনয়ন পেলেন কুমিল্লা উ: জেলা আ’লীগ’র সাংগঠনিক সম্পাদক ও ঢাকা গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক এবং কুমিল্লা মডেল কলেজ’র প্রতিষ্ঠাতা মো. আবুল কালাম আজাদ। শনিবার সকাল ১০টায় ঢাকা গণভবনে আয়োজিত মনোনয়ন বোর্ডে ওই মনোনয়ন চুড়ান্ত হয়।

এ ব্যাপারে মো. আবুল কালাম আজাদ বলেন, আমাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে আশা আর প্রত্যাশা নিয়ে নৌকা প্রতিক দিয়েছেন তার সর্বোচ্চ সম্মান রাখতে চেস্টা করবো। দেবীদ্বারের তৃনমুল আওয়ামী লীগ নেতা কর্মী এবং সাধারণ জনগনকে সাথে নিয়ে নৌকার বিজয় নিশ্চিত করার মধ্য দিয়ে সরকারের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখব। আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশা করি। জেলা আওয়াামী লীগ সাধারণ সম্পাদক রোশন আলী মাষ্টার বলেন, জননেত্রী শেখ হাসিনা যাকে মনোনীত করে দিয়েছেন তার জন্য জেলা উপজেলা সহ আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে সাথে নিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে কাজ করে যাবো। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুসারে আগামী ৩ ফেব্রুয়ারী মনোনয়নপত্র জমা , ৪ ফেব্রুয়ারি বাছাই এবং ২৮ ফেব্রুয়ারি দেবীদ্বার উপজেলা চেয়ারম্যান পদে উপ-নির্বাচন হওয়ার কথা রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com