মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

সিসিসি নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই ফসল:সেতু মন্ত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১, ৬.১৩ পিএম
  • ২৫৫ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর জয় শেখ হাসিনার উন্নয়ন ও অর্জনেরই ফসল।
তিনি বলেন,বিএনপি যতই সমালোচনা ও ষড়যন্ত্র করুক, তারা জনগণের মন জয় করতে পারেনি,তাই চট্টগ্রামের জনগণ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।
ওবায়দুল কাদের আজ বৃহস্পতিবার সকালে লক্ষীপুর জেলার সড়ক বিভাগের তিনটি প্রকল্পের নির্মাণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন। তিনি তাঁর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন।
সেতুমন্ত্রী বিএনপিকে ভোটের মাঠে শেষ পর্যন্ত থাকায় ধন্যবাদ জানিয়ে বলেন, অতীতের মতো এবার তারা মাঝ পথ থেকে সরে যায়নি।
ওবায়দুল কাদের বিজয়ী মেয়র ও কাউন্সিলরদেরও অভিনন্দন জানান,এবং চট্টগ্রামের জনগণসহ নির্বাচন সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
সেতুমন্ত্রী দেশের জনগণকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে সংশয়মুক্ত হয়ে এবং কোন প্রকার অপপ্রচারে কান না দিয়ে করোনার ভ্যাকসিন গ্রহণের আহবান জানান।
লক্ষীপুরের প্রায় সকল সড়ক বিভিন্ন উন্নয়ন প্রকল্পের আওতায় আনা হয়েছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, লক্ষীপুরের দীর্ঘদিনের স্বপ্ন চৌমুহনী হতে লক্ষীপুর পর্যন্ত মহাসড়ক চার লেনে উন্নীত করতে যাচ্ছে সরকার। এরই মধ্যে নকশা প্রণয়নের কাজ শুরু হয়েছে।
কুমিল্লা-লাকসাম-চৌমুহনী চার লেন,ফেনী-নোয়াখালী-সোনাপুর মহাসড়ক চারলেনের কাজ চলমান রয়েছে বলে জানান মন্ত্রী।
সড়কে শৃঙ্খলা ফিরে না আনলে যতই উন্নয়ন করা হোক না কোন লাভ হবে না উল্লেখ করে সড়ক মন্ত্রী বলেন, তাই সড়কে জরুরীভাবে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। সড়ক নির্মানে কাজের মান কোন ভাবেই খারাপ করা যাবে না। টেকসই, মানসম্মত কাজ করতে হবে।
ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশব্যাপী উন্নয়নের যে মহাযজ্ঞ চলছে। তাঁর নেতৃত্বে সমৃদ্ধ আগামী নির্মাণের যে পথচলা, তা এগিয়ে নিতে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে । নিজ নিজ অবস্থান থেকে সততা, কর্মনিষ্ঠা এবং দায়িত্বশীলতার সাথে কাজ সত্যিকার অর্থেই বাংলাদেশ বঙ্গবন্ধুর সোনার বাংলা রুপান্তর হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবারও দলের নেতাকর্মীদের হুঁশিয়ার করে দিয়ে বলেন, দল করলে দলের নিয়ম-শৃঙ্খলা মেনে চলতে হবে। দলের সুনাম নষ্ট হয় এমন কোন কাজ যারা করবে তাদের দল থেকে বের করে দেওয়া হবে ।
দশটা উন্নয়ন কাজ ম্লান হয়ে যায় একটা খারাপ কাজের জন্য। কাজেই কাউকে ছাড় দেওয়া যাবে না উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, যেই অপরাধ করবে তার বিরুদ্ধে সাথে সাথে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বৃহত্তর নোয়াখালীর নেতাকর্মীদের উদ্দেশে বলেন নোয়াখালীর রাজনীতিকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে । নেতাকর্মীদের সততার পতাকা হাতে নিয়ে সততার সুনামে ফিরে আসারও জোর আহবান জানান তিনি।
নমিনেশনের জন্য দলকে ক্ষতি না করার আহবান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলীয় প্রধান শেখ হাসিনার নেতৃত্বের প্রতি শতভাগ আস্থা রাখতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন , ঐক্যবদ্ধভাবে মুক্তিযুদ্ধের চেতনায় দেশকে গড়ে তুলতে হবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে।

(বাসস)

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com