মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৭:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

ধারাবাহিক ‘কাজল রেখা’ নাটকে রিয়াজ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ জানুয়ারী, ২০২১, ৪.৩১ পিএম
  • ৩০১ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ ধারাবাহিক ‘কাজল রেখা’ নাটকে রিয়াজ ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়ক রিয়াজ। দীর্ঘদিন ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে আছেন তিনি। মাঝে মাঝে বিজ্ঞাপন ও নাটকে তাকে দেখা যায়। এরই ধারাবাহিকতায় ‘কাজল রেখা’ নামে ধারাবাহিক নাটকে অভিনয় করছেন তিনি।

এটি একটি দীর্ঘ ধারাবাহিক নাটক। রাজধানীর একটি স্টুডিওতে দৃশ্যধারণের কাজ হচ্ছে। ময়মনসিংহ গীতিকা একটি অবিচ্ছেদ্য অংশ এই ‘কাজল রেখা’। রিয়াজ ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন আরমান পারভেজ মুরাদ, সুষমা সরকার, মুনিরা ইউসুফ মেমি, সৈয়দ শুভ্র, অবিদ রেহান, টুটুল চৌধুরী, ফারজানা ছবি, গোলাম ফরিদা ছন্দা, ফারজানা চুমকি, শুভেচ্ছা রহমান, সুবর্না মজুমদার, মোমেনা চৌধুরী, ঝুনা চৌধুরী, শাখাওয়াত শিমুল, এন কে মাসুক, দোয়েল, শীলা, কোহিনুর আলম প্রমুখ। খুব শিগগির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচার হবে নাটকটি।

ব্ল্যাক অ্যান্ড হোয়াইট প্রোডাকশনের ব্যানারে ‘কাজল রেখা’ নাটকটি প্রযোজনা করছেন কাজী রিটন। ব্যয়বহুল এই ধারাবাহিকে সর্বাধুনিক ভিএফএক্স ও গ্রাফিক্সের উপর ভিত্তি করে নির্মাণ করা হবে। অমিতাভ ভট্টাচার্যের নাট্যরূপে এই নাটকটি পরিচালনা করছেন এস এম সালাহ উদ্দিন।

পরিচালক এস এম সালাহ উদ্দিন বলেন, ‘আমাদের বাংলার লোক সংস্কৃতি বিশ্বের কাছে তুলে ধরতেই আমাদের এই প্রয়াস। আমরা চেষ্টা করছি সকলে মিলে ভালো একটি কাজ করার। এ কাজের মাধ্যমে একদিন হয়তো ‘সিন্দাবাদ’, ‘সিনড্রেলা’ বা ‘আলাদীন’-এর মতো ‘কাজল রেখা’ নাটকের নামও সারা দুনিয়ার মানুষ জানবে বলে আমার বিশ্বাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com