মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে মাসব্যাপী বিসিক – ঐক্য উদ্যোক্তা মেলা

  • আপডেট সময় সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১, ৯.১৩ পিএম
  • ৩৬৭ বার পড়া হয়েছে

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে রাজশাহী মহানগরীতে শুক্রবার (১৫ জানুয়ারি) থেকে শুরু হয়েছে মাসব্যাপী বিসিক – ঐক্য উদ্যোক্তা মেলা-২০২১।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ও ঐক্য ফাউন্ডেশন বিসিক শিল্পনগরী রাজশাহীর ঐতিহ্যবাহী মঠপুকুর সংলগ্ন মাঠে স্বাস্থ্যবিধি মেনে যৌথভাবে এ মেলার আয়োজন করেছে।

রাজশাহী সিটি করপোরেশনের (আরসিসি) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিসিক’র চেয়ারম্যান মোঃ মোশতাক হাসান, ঐক্য ফাউন্ডেশনের সভাপতি শাহীন আকতার রেনী ও বিসিক’র রাজশাহী বিভাগের আঞ্চলিক পরিচালক মোঃ মামুনুর রশিদ। সভাপতিত্ব করেন রাজশাহী জেলার জেলা প্রশাসক আব্দুল জলিল ।

স্বাস্থ্যবিধি মেনে মাসব্যাপি মেলা আয়োজন করায় খায়রুজ্জামান লিটন বিসিক ও ঐক্য ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়ে বলেন,‘আমি মনে করি এ মেলা আয়োজনের মধ্যদিয়ে করোনায় ক্ষতিগ্রস্থ সিএমএসএমই উদ্যোক্তাদের পাশে দাঁড়িয়েছে বিসিক। করোনা ভাইরাস প্রাদুর্ভাবজনিত পরিস্থিতিতেও বিসিকের ৭৬ টি শিল্পনগরীতে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য উৎপাদন অব্যাহত ছিল বলে দেশে খাদ্যপণ্যের কোন ঘাটতি দেখা দেয়নি।’ আরসিসি’র মেয়র নারী উদ্যোক্তাদেরকে সহজ শর্তে ঋণ প্রদানের জন্য বিসিক কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

মোঃ মোশতাক হাসান মেলায় আগত উদ্যোক্তা, ক্রেতা ও বিক্রেতাদের মাস্ক পরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে বলেন,স্বাস্থ্যবিধি মেনে এ মেলার আয়োজন করার কারণ হচ্ছে,উদ্যোক্তারা যাতে উৎপাদিত পণ্য বিপণনের মাধ্যমে করোনা ভাইরাসে তাদের ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে নিতে পারেন।

আজ শুক্রবার দুপুরে বিসিক’র এক সংবাদ বিজ্ঞপ্তিতেএসব কথা জানানো হয়। এতে বলা হয়েছে, মেলায় ৭০টি স্টলে সিল্কের শাড়ি- কাপড়, থ্রিপিচ, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য, প্রক্রিয়াজাতকৃত খাদ্য সামগ্রী, প্রসাধনী, বুটিক, বাটিকসহ বিভিন্ন দেশীয় পণ্যের পসরা সাজিয়েছেন উদ্যোক্তারা। এছাড়াও মেলায় বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের হস্ত ও কুটির শিল্পজাত পণ্য ও মধু বিক্রয় করা হবে।

প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮ টা পর্যন্ত মেলা সকলের জন্য উম্মুক্ত থাকবে। সূত্র:বাসস

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com