সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

গাইবান্ধা পৌরসভায় স্বতন্ত্র ও সুন্দরগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত

  • আপডেট সময় রবিবার, ১৭ জানুয়ারী, ২০২১, ৪.০৯ পিএম
  • ২৯৪ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু,গাইবান্ধাঃ সারা দেশের দ্বিতীয় ধাপে ৬০ পৌরসভার সাথে একযোগে আজ শনিবার (১৬-জানুয়ারী) গাইবান্ধা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।৩১টি কেন্দ্রে ব্যালটের মাধ্যমে এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে এ শহরের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এই পৌর নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৮জন প্রার্থী। এর মধ্যে মেয়র পদে জয়লাভ করেছেন স্বতন্ত্র প্রার্থী মতলুবর রহমান। তিনি নারিকেল গাছ প্রতীকে ১২ হাজার ৩৯৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।


তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী মো. আনওয়ার-উল-সরওয়ার (রেল ইঞ্জিন)পেয়েছে ৭ হাজার ৯৭৬ ভোট, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহ্ মাসুদ জাহাঙ্গীর কবীর (নৌকা) পেয়েছে ৭ হাজার ৩০১ ভোট, বিএনপি থেকে শহিদুজ্জামান শহীদ (ধানের শীষ) পেয়েছে ৯১৮ ভোট। এদিকে সুন্দরগঞ্জ পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭০৪ ভোট পেয়ে মেয়র পদে জয়লাভ করেছেন জাতীয় পার্টির প্রার্থী আব্দুর রশিদ রেজা সরকার ডাবলু।তিনি লাঙ্গল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২ হাজার ৭০৪ ভোট পেয়ে বেসরকারীভাবে মেয়র নির্বাচিত হয়েছেন।তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতীকে আব্দুল আল মামুন পেয়েছে ২ হাজার ৫৫৮ ভোট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com