সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
সরকার গঠনের আট মাসের মধ্যে পদত্যাগ করেছেন বিএনপি সরকারের তিন মন্ত্রী- প্রতিমন্ত্রী বলিউড অভিনেতা টাইগার শ্রফ বেঁচে গেলেন, পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জে বন্দুক জ্যাম! গত ২৪ ঘণ্টায় মশাবাহিত ডেঙ্গু রোগে ৪ জনের মৃত্যু মন্ত্রিসভা থেকে ইশরাকের আনুষ্ঠানিক পদত্যাগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৪, মামলা ৫৩ ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২০১৭ মামলা ৭ জানুয়ারি, বৃহস্পতিবার অমর একুশে বইমেলা-২০২৭ শুরু হবে নিজের সন্তানের জন্য একটি স্বাস্থ্যকর পরিবেশ, একটি স্বাস্থ্যকর শহর গড়ে তুলি :প্রধানমন্ত্রী ‘মহাঅষ্টমী’ সারাদেশে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে স্বৈরাচারের ফেরার পথ খুলে দেয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী

লক্ষ্মীপুরে ইউনিয়ন আ.লীগের সিলেকশন নয় ইলেকশন চান নেতাকর্মীরা

  • আপডেট সময় সোমবার, ২ ডিসেম্বর, ২০১৯, ৭.৫১ পিএম
  • ৭৬২ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সম্মেলনকে সামনে রেখে জেলা উপজেলা সম্মেলন ১২ ডিসেম্বরের পূর্বে শেষ করার জন্য কেন্দ্র থেকে বলা হলেও লক্ষ্মীপুর সদর উপজেলাসহ রামগঞ্জ রায়পুর কমলনগর রামগতি উপজেলার ইউনিয়ন সমূহের ওয়ার্ড কমিটি গঠন করা হলেও ইউনিয়ন কমিটি গঠন করা হয়নি।
ইউনিয়ন কমিটি নিয়ে কেউ কেউ ইলেকশনের বদলে সিলেকশন করাতে নানাভাবে দৌড়ঝাঁপ করছেন। এতে তৃণমূল রাজনীতিতে চলছে আলোচনা-সমালোচনা। পদ আঁকড়ে থাকা পদধারীরা ছাড়তে চান না। তৃণমূল রাজনীতির নেতা-কর্মী বিচ্ছিন্ন, নানা অনিয়মের সাথে জড়িয়ে যাওয়ার কারণে তারা ভয় পাচ্ছেন বলে সিলেকশন নিয়ে দৌড়ঝাঁপ করছেন। কারণ হলো ইলেকশন বা নির্বাচন দিলে তারা পদ বঞ্চিত হবেন। কপাল পুড়বে বলে তারা এখন আতঙ্কে রয়েছেন।
কমলনগরের চরমার্টিন ইউনিয়নের সাংবাদিকদের একটি টিম পর্যবেক্ষণ করে। সেখানে দেখা যায় ২০১২ সালের নভেম্বরের ১২ তারিখে উপজেলা সম্পাদক একেএম নুরুল আমিন স্বাক্ষরিত ও অনুমোদিত কমিটিতে ৬৫ জন  সদস্য রয়েছেন। তার মধ্যে পাঁচজন মারা গেছেন। ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৯ উপলক্ষে সভাপতি প্রার্থী ইউসুফ আলী মিয়া ও মো: আব্বাস উদ্দিন। সাধারণ সম্পাদক প্রার্থী পাঁচজনের মধ্যে আনিসুর রহমান হৃদয়, মহিউদ্দিন সোহেল, জহিরুল ইসলাম মিলন, বেলায়েত হোসেন, মকবুল আহমেদ বকুল।
নাম প্রকাশে অনিচ্ছুক কমিটির একাধিক দায়িত্বশীল ব্যক্তি জানিয়েছেন ইউনিয়ন কমিটির বর্তমান সভাপতি ও ইউনিয়নের চেয়ারম্যান ইউসুফ আলী মিয়ার দীর্ঘ প্রবাস থেকে আওয়ামী লীগে ২০১১ সালে যোগ দিয়ে ২০১২ সালে কমিটিতে সভাপতি হন। কোন নিয়ম না মেনেই সরাসরি সভাপতি পদে সিলেকশন করা হয় তখন। দীর্ঘ আট বছর কমিটি থাকলেও কোনো সভা-সম্মেলন হয়নি। নেতাকর্মীদের সাথে কারো কোন পরিচয় হয়নি। অনেকে অনেককে চেনেও না বলে তারা জানান।
২০১২ সালের অনুমোদিত কমিটির বিভিন্ন দায়িত্বে থাকা দায়িত্বশীল নেতাকর্মীরা বলেন -আমরা নির্বাচন চাই, নির্বাচন হলে দলের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন হবে। যারা ভোমরা, হাইব্রিড, টক্কা রাজনীতি করেন তারা চিহ্নিত হয়ে যাবে। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের কাছে নির্বাচনের মাধ্যমে ইউনিয়ন কমিটি দেয়ার জোর দাবি জানিয়েছেন ত্যাগী নেতাকর্মীরা।
এই নিয়ে কমলনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল আমিন রাজুর সাথে কথা হলে তিনি জানান ডিসেম্বরের ৩ থেকে ১২ ডিসেম্বরের  মধ্যে উপজেলার সবকটি ইউনিয়নে নির্বাচন সম্পন্ন করা হবে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমরা ইলেকশন করার জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি, তবে কিছু কিছু ইউনিয়নে নির্বাচন না-ও করা হতে পারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com