মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আবার বিচারকের আসনে পূর্ণিমা

  • আপডেট সময় শুক্রবার, ১ জানুয়ারী, ২০২১, ৮.১১ পিএম
  • ৫২৯ বার পড়া হয়েছে

বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ নায়িকা পূর্ণিমা আড়াই বছর পর আবারও একই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করতে যাচ্ছেন। আড়াই বছর আগে তিনি স্যাটেলাইট চ্যানেলে মাছরাঙ্গা টিভিতে প্রচারিত রিয়েলিটি শো ‘সেরা রাঁধুনী’র বিচারক হিসেবে কাজ করেছিলেন।

আগামী বছরের মার্চ মাস থেকে আবারও শুরু হতে যাচ্ছে একই রিয়েলিটি শো, এমনটাই জানালেন চিত্রনায়িকা পূর্ণিমা। পূর্ণিমা বলেন, ‘আবারও বিচারক হিসেবে কাজ করতে গিয়ে বেশ ভালো লাগছে। এর আগেও একই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করেছিলাম।

সেটা ছিল আমার জন্য নতুন এক অভিজ্ঞতা। আবারও একই অনুষ্ঠানের বিচারক হিসেবে কাজ করতে যাওয়াটা আমার জন্য সম্মানেরই বলে আমি মনে করি। কারণ যারা অনুষ্ঠানের আয়োজক তাদের আগ্রহ ছিল বলেই আমাকে আবারও বিচারক হিসেবে একই রিয়েলিটি শো’র জন্য চূড়ান্ত করেছেন।

বছরের একেবারেই শেষ প্রান্তে এসে আমার ভক্ত, দর্শককে এই খবরটা জানাতেও বেশ ভালো লাগছে।’ পূর্ণিমা জানান আগামী ৮ ও ৯ জানুয়ারি তিনি নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘গাঙচিল’ সিনেমার কাজ করবেন। একই পরিচালকের ‘জ্যাম’ সিনেমাতেও কাজ করেছেন তিনি।

কিছুদিন আগে তিনি আল ইমরানের নির্দেশনায় প্রতিবন্ধীদের হাতে তৈরি মৈত্রী প্লাস্টিক পণ্যের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটি শিগগিরই প্রচারে আসবে বলে জানান পূর্ণিমা।=

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com