মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

২০৩৫ সালে বাংলাদেশ হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ

  • আপডেট সময় মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০২০, ১১.৪১ এএম
  • ৪২৬ বার পড়া হয়েছে

বর্তমানে যে ধরণের অর্থনৈতিক বিকাশের ধারা চলছে তা অব্যাহত থাকলে ২০৩৫ সাল নাগাদ বাংলাদেশে হবে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতি।

ব্রিটেনের অর্থনৈতিক গবেষণা সংস্থা সেন্টার ফর ইকোনোমিক এন্ড বিজনেস রিসার্চ তাদের সর্বশেষ এক রিপোর্টে এই পূর্বাভাস দিয়েছে বলে সোমবার পাওয়া খবরে জানা গেছে।ওয়ার্ল্ড ইকোনমিক লিগ টেবিল ২০২১’ নামের এই রিপোর্টটিতে মূলত ২০২১ সাল এবং আগামী ১৫ বছরে বিশ্বের কোন দেশের অর্থনীতি কী হারে বাড়বে, তারই পূর্বাভাস দেয়া হয়েছে। সংস্থাটি প্রতিবছরই বিশ্বের বিভিন্ন দেশের অর্থনৈতিক অবস্থান এবং আগামী বছরগুলোতে তা পরিবর্তিত হয়ে কি পরিস্থিতি দাঁড়াবে তার পূর্বাভাসসহ এই রিপোর্ট প্রকাশ করে থাকে।

২০২০ সালের সূচক অনুযায়ী বাংলাদেশ এখন বিশ্বের ৪১তম বৃহৎ অর্থনীতির দেশ এবং অর্থনৈতিক বিকাশের ধারা ঠিক ঠাক মত চললে আগামী ১৫ বছরে ১৯৩টি দেশের মধ্যে তা ২৫তম অবস্থানে উঠে আসবে।

প্রতিবেদনে বলা হয়েছে বিশ্ব অর্থনীতিতে এখনো এক নম্বর শক্তি হচ্ছে যুক্তরাষ্ট্র এবং এরপর দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছে যথাক্রমে চীন এবং জাপান। প্রতিবেদনের পূর্বাভাসে অবশ্য বলা হয়েছে আর মাত্র ৭ বছর পর যুক্তরাষ্ট্রকে এক ধাপ পিছনে ফেলে চীন হয়ে উঠতে পারে বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং জাপানকে পেছনে ফেলে ২০৩০ সাল নাগাদ ভারতের অবস্থান হতে পারে তৃতীয়। প্রতিবেদনের পূর্বাভাসে আরও বলা হয়েছে ২০৩৫ সাল নাগাদ বিশ্বের প্রথম ২৫টি দেশের তালিকায় যুক্ত হবে তিনটি নতুন দেশ ভিয়েতনাম, ফিলিপাইন এবং বাংলাদেশ যাদের অবস্থান বিশ্ব অর্থনীতিতে হতে পারে যথাক্রমে ১৯, ২২ এবং ২৫ তম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com