রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ১শত পিস ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেপ্তার রুহিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল আমীনের মতবিনিময় দালালের বিরুদ্ধে ১০ লাখ টাকা নেওয়ার অভিযোগ, সৌদিতে পড়ে আছে প্রবাসীর মরদেহ—বাবার অপেক্ষায় দুই শিশু পূর্ব বাড্ডায় জমি দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ডেঙ্গু প্রতিরোধ কিশোর গ্যাং দমনে  পিরোজপুরে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর নির্দেশনা  কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২

রায়পুরে নারী মাদক কারবারিসহ গ্রেফতার-৩

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০, ৯.৩২ পিএম
  • ৩৯৪ বার পড়া হয়েছে

 অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুরঃ লক্ষ্মীপুরের রায়পুরে ৮শ ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে রায়পুর থানা পুলিশ। সোমবার মধ্য রাতে (১৪ ডিসেম্বর) শহরের নূপুর বোর্ডি থেকে তাদেরকে আটক করা হয়। মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন, ফেনী জেলার সদর থানার নেয়ামতপুর গ্রামের মৃত সামছুল হকের ছেলে শাহাদাত হোসেন (৩৫), মানিকগঞ্জ জেলার সিংরাই থানার ইসলাম নগরের মৃত মহিজ উদ্দিনের ছেলে সাঈদুর রহমান তারেক (৪৫) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার পশ্চিম রূপসা গ্রামের বাসেদ খানের মেয়ে সানজিদা আক্তার রিয়া (২৫)। পুলিশ জানান, নারীসহ তিন মাদক ব্যবসায়ী ফেনী থেকে সরাসরি রায়পুর শহরের নূপুর বোডিং এ অবস্থান করেন।

গোপন সংবাদ পেয়ে বোর্ডি এর ৩য় তলা থেকে ৮শ পিছ ইয়াবাসহ আটক করা হয়। তাদের মধ্যে শাহাদাত হোসেন এর বিরুদ্ধে পূর্বে ১টি মাদক মামলা রয়েছে এবং অন্য ২জনের বিরুদ্ধে খোঁজ খবর নেয়া হচ্ছে। অভিযুক্তরা বলেন, হোটেল মালিকের সাথে অতিরিক্ত ভাড়া নিয়ে রাতে আমাদের বাকবিতন্ডা হয়।

আমাদেরকে ইয়াবা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, নারীসহ তিন মাদক ব্যবসায়ী কক্সবাজার ও ফেনী হয়ে রায়পুর নূপুর বোডিংএ অবস্থান করেন। দুপুরে তাদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। এবিষয়ে তাদের রিমান্ড চাওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com