রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিএনপির ঘাড়ে দোষ দিয়ে নিঃশেষ করার ছুতা খুঁজছে :মির্জা ফখরুল

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০, ৩.১৮ পিএম
  • ২৯৬ বার পড়া হয়েছে

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বর্তমান সরকার উসকে দিচ্ছে মৌলবাদকে। ওটা দিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে পারে। বিএনপির ঘাড়ে দোষ দিয়ে নিঃশেষ করার ছুতা খুঁজছে।

ঠাকুরগাঁও শহরের কালীবাড়ি এলাকায় নিজ বাসভবনে আজ মঙ্গলবার সকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল। এ সময় কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভাঙচুর প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

বাংলাদেশে কোনো জঙ্গিবাদ নেই’- এমন মন্তব্য করে এ সময় মির্জা ফখরুল আরো বলেন, ‘এসব আওয়ামী লীগের সৃষ্টি। মৌলবাদের উত্থান আওয়ামী লীগের আমলে হয়েছে। বিএনপির সঙ্গে মৌলবাদের সম্পর্ক নেই। বিএনপি ধর্মীয় স্বাধীনতায় বিশ্বাসী, ধর্মান্ধ নয়।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচন কমিশন ও আওয়ামী লীগ সরকার যতদিন আছে, কোনো নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা নাই। বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে জনগণের সঙ্গে সম্পৃক্ত হওয়া ও আন্দোলনের অংশ হিসেবে।

এ ছাড়া দেশের শিল্পপ্রতিষ্ঠান বন্ধের সমালোচনা করে অবিলম্বে চিনিকল বন্ধের সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব।

এ সময় পৌর মেয়র মির্জা ফয়সল আমীন ও আসন্ন পৌর নির্বাচনের বিএনপির মেয়র প্রার্থী শরিফুল ইসলামসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com