মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

করোনা জয়ের পথে গুণী নাট্য নির্মাতা মিজানুর রহমান লাবু

  • আপডেট সময় শনিবার, ৫ ডিসেম্বর, ২০২০, ৬.০৪ পিএম
  • ৫৩২ বার পড়া হয়েছে

 বিনোদন প্রতিবেদক,আল সামাদ রুবেলঃ চলছে মহামারী করোনার দ্বিতীয় ধাপ। এরই মধ্যে বেড়েছে আক্রান্তের সংখ্যা, আর তার সাথে সাথে বাড়ছে মৃত্যুর মিছিল। চলমান এই পরিস্থিতিতে করোনায় আক্রান্ত হয়েছেন দেশের স্বনামধন্য গুণী নাট্য নির্মাতা মিজানুর রহমান লাবু। গেলো মাসের ১২ তারিখে প্রচন্ড জ্বর ও কাশিতে আক্রান্ত হন তিনি। এরপর ১৭ তারিখে তার করোনার উপসর্গ ধরা পরে। এরপর ধীরে ধীরে অবস্থা খুব জটিল আকার ধারণ করে তার।

ফুসফুস এফেক্টেট ছিল থার্টি পারসেন্ট, সাথে আবার নিউমোনিয়া। করোনার পুরো সময়টা তিনি নিজ বাসাতেই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। পাশাপাশি চলছে ঘরোয়া চিকিৎসা। বর্তমানে তিনি অনেকটাই সুস্থের পথে। তবে শরীর এখনো অনেকটাই দূর্বল।

পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা দিন সময় লাগবে। নিজের এই অনাকাঙ্ক্ষিত অবস্থা প্রসঙ্গে মিজানুর রহমান লাবু জানালেন – “ভাবতেই পারিনি আমি করোনায় আক্রান্ত হবো। অনেক সতর্ক থাকার পরও আমি এই ভাইরাসে আক্রান্ত হয়েছি। প্রচন্ড কাশির জন্য খেতে পারতামনা, ঘুমাতেও পারতামনা। আসলে আমি খুব ভয় পেয়েছিলাম।

হয়তো মানুষিক জোর, আপনজনের সেবা, ভালোবাসা, শুভকামনা আর ডাক্তারের প্রপার চিকিৎসায় এ যাত্রায় আমাকে বাঁচিয়ে দিয়েছে। ঘরবন্দী অবস্থায় সময় কাটানোর জন্য পড়ার চেষ্টা করেছি অল্পস্বল্প। তবে প্রচুর সিনেমা দেখেছি জোর করে। অনেক সময় শরীরে কুলাতো না।

কিন্তু মনকে ঘোরানোর জন্য এটা করতে হয়েছে। সবাইকে বলবো, করোনা ভয়াবহ খারাপ একটি রোগ। এটা আর্থিক ভাবে, শারীরিক ভাবে এবং মানুষিক ভাবে ভেঙে চুরমার করে দেয় আক্রান্ত ব্যক্তি এবং তার পরিবারকে। সবার খুব সাবধানে থাকা উচিত। আর নিজের জন্য সবার কাছে দোয়া কামনা করছি।”

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com