বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সরকারকে ঝামেলায় ফেলতেই পতিত দোসররা নাশকতাসহ ষড়যন্ত্র করছে: ফরিদপুরে-রুহুল কবীর রিজভী জন্মদিনে নতুন প্রাপ্তির গল্প, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের নৃত্যশিল্পী নাইমুজ ইনাম নাইম ইতিহাসের সেরা ফুটবলার দাবি রোনালদোর বগুড়ার সোনাতলায় নিখোঁজের তিনদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু গাজীপুরের ড্রাগ ইন্টার ন্যাশনালের ওষুধ কারখানার আগুন সোয়া ৩ ঘণ্টায় নিয়ন্ত্রণে ট্রাফিক আইন লঙ্ঘনে গত ২৪ ঘন্টায় ডিএমপির ২৯১০ মামলা বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের জানাজায় অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী এলপিজি নিয়ে জনগণকে জিম্মির চেষ্টা করলে আইনি ব্যবস্থা : জ্বালানিমন্ত্রী নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

আলজেরিয়ায় মানব পাচারের ফাঁদে ৪২ জন বাংলাদেশী

  • আপডেট সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০১৯, ৩.১৪ পিএম
  • ৭৩০ বার পড়া হয়েছে

মানব পাচারের ভয়ঙ্কর ফাঁদে পড়ে ৪২ জন বাংলাদেশী এখন উত্তর আফ্রিকার দেশ আলজেরিয়াতে নিদারুন দুঃখ-কষ্টের মধ্যে জীবন-যাপন করছেন। মাত্র ৩ মাসের ভিসা দিয়ে কতিপয় রিক্রুটিং এজেন্সি তাদেরকে স্পেনে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছিল। বলা হয়েছিল, প্রথমে মরক্কো, এরপর স্পেন। আলজেরিয়া পৌঁছার পর রিক্রুটিং এজেন্সিগুলো এদের কোন দায়িত্বই নিচ্ছে না। বলছে, আমাদের কাজ ছিল পৌঁছে দেয়া। আমরা তাই করেছি। কর্মীরা জানান, ৩টি রিক্রুটিং এজেন্সি তাদের প্রত্যেকের কাছ থেকে ৩ লাখ করে টাকা নিয়েছে। জনশক্তি ব্যুরোর ছাড়পত্র রয়েছে দেখার পর ৫৫ জন বাংলাদেশী তাদের ফাঁদে পা দেন। তাদেরকে স্বপ্ন দেখিয়েছিল প্রতিমাসে ৪০ থেকে ৫০ হাজার বেতন দেয়া হবে।

আলজেরিয়াস্থ বাংলাদেশের দূতাবাস মাত্র ৩ জনের সন্ধান পেয়েছে। বাকিরা কোথায় তা নিয়ে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এর কোন সঠিক উত্তরও নেই। রাষ্ট্রদূত মো. আব্দুল হাই এই সংবাদদাতাকে বলেন, এরা কিভাবে আসলো সেটাই আমরা জানি না। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের তরফে এক চিঠিতে এদের দুঃখ-দুর্দশার কথা বলা হয়েছে। এরপর আমরা যোগাযোগ করেছি বিভিন্ন স্থানে। মুন্সীগঞ্জেও আমরা কথা বলেছি। রাষ্ট্রদূত বলেন, নিরাপত্তা ইস্যুটিও এখানে জড়িয়ে রয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কাউকে সরাসরি দেশে পাঠানো যায় না। আর এ ছাড়পত্র পেতে সময় লাগে কমপক্ষে ৮ থেকে ১০ মাস। একজন বাংলাদেশী দুই মাস আগে এখানে মারা যান। বিশেষ ব্যবস্থায় তাকে দেশে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com