রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পতেঙ্গায় ইভটিজিং, সন্ত্রাস, কিশোর গ্যাং ও মাদক বিরোধী সমাবেশ অনুষ্ঠিত

  • আপডেট সময় মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২০, ১১.৫২ এএম
  • ২৩২ বার পড়া হয়েছে
 মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম প্রতিনিধি : চলো যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে। এই স্লোগান কে নিয়ে চট্টগ্রাম নগরীর ৪০ নং ওয়ার্ড, মাইজ পাড়া এলাকায় “সবুজ সাথী ক্লাব’ র আয়োজনে এই সভা অনষ্ঠিত হয়। পতেঙ্গা থানা ছাত্রলীগ নেতা এস কে আরমানের সঞ্চালনায়, ৪০ নং ওয়ার্ড যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জনাব হাফেজ মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৪০ নং ওয়ার্ড আয়ামীলীগের সভাপতি, সাবেক কাউন্সিলর এবং আওয়ামীলীগ দলীয় মনোনীত কাউন্সিলর প্রার্থী জনাব আলহাজ্ব আব্দুল বারেক।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ৪০ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি জনাব মোঃ নজরুল ইসলাম। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব আলহাজ্ব আব্দুল বারেক বলেন, আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম, বর্তমানে আপনাদের পাশে আছি।
পতেঙ্গা মাইজপাড়া এলাকায় অলিতে গলিতে যে কোন ধরনের সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন, আমি যে কোন সময় আপনাদের পাশে থেকে সেই সমস্যা সমাধান করে দিব। এসময় তিনি আরও বলেন, বর্তমানে মাদক ইভটিজিং ও শিশু কিশোর গ্যাং বেড়েছে এবং যারা এই গ্যাং এর সাথে জরিত রয়েছেন তাদেরকে বলছি তোমরা এই কাজ থেকে বিরত থাকো। প্রতিটা পাড়া মহল্লায় কমিটি করে দিবো।
আপনারা আমাকে তথ্য দিবেন আমি ব্যবস্থা নিবো। প্রতিটি ছেলেদের বাবা মাকে আরও সচেতন হতে হবে, এবং খোজখবর নিতে হবে, আপনার ছেলে কোথায় যায় কি করে তাদের খবর রাখতে হবে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাকে এই এলাকায় নৌকার মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
আমি সব সময় যেন নৌকার মাঝি হিসেবে আপনাদের সেবা করে যেতে পারি বলে আশা ব্যাক্ত করেন আলহাজ্ব আব্দুল বারেক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, এইচ এম জামাল উদ্দিন, ৪০ নং ওয়ার্ড আওয়ামী লীগ ক্রীড়া বিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সোনামিয়া, মাওলানা মনসুর, ধর্ম বিষয়ক সম্পাদক ৪০নং ওয়ার্ড আওয়ামিলীগ সহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ অনেকেই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com