রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ১০:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ঢাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে ৫০০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ২

  • আপডেট সময় মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২০, ৫.২৪ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

রাজধানীর শাহাবাগ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা উত্তরা বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো-মোসাঃ মায়া ওরফে মুক্তা (৩৮) ও বাবুল (৫৫)। এসময় তাদের হেফাজত হতে ৫,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

সোমবার (১৬ নভেম্বর, ২০২০)সকাল ১০.০৫ টায় শাহাবাগ থানা এলাকায় অভিযান করে তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা উত্তরা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ীচুরি প্রতিরোধ টিম।    

অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা উত্তরা বিভাগের সহকারি পুলিশ কমিশনার শাহিদুল ইসলাম  জানান,  গোপন তথ্যের ভিত্তিতে অভিযুক্ত্দ্বয়কে শাহাবাগ থানার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন এলাকা হতে ২০০০ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানার লালপুর পঞ্চবটি এলাকায় গ্রেফতারকৃত মুক্তার ভাড়া বাসা হতে ৩০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের শাহাবাগ থানায় রুজুকৃত মামলায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com