বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
স্ক্যাম কম্পাউন্ডে জিম্মি করে নির্যাতন কম্বোডিয়া থেকে দেশে ফিরলেন ৩৮ বাংলাদেশি শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ, উদ্ধার ৮০ বার উচ্ছেদের পরও থামেনি জুয়ার কারবার, আমবাগানে ওসমানের নতুন আস্তানা—গ্রেপ্তার ৬ চট্টগ্রামে ৮ মামলার আসামি রকিব ইপিজেড থানা পুলিশের হাতে গ্রেপ্তার এভিয়েশন হাবে রূপান্তরে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ গণপতি চক্রবর্তী পরিবার হত্যার প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

কুমিল্লা নগরীতে আওয়ামী লীগনেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

  • আপডেট সময় বুধবার, ১১ নভেম্বর, ২০২০, ৩.৩৫ পিএম
  • ২৫৮ বার পড়া হয়েছে

কুমিল্লা নগরীতে এক আওয়ামী লীগনেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকালে নগরীর চৌয়ারা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নিহত জিল্লুর রহমান চৌধুরী। তিনি বিগত সিটি করপোরেশন নির্বাচনে ওই ওয়ার্ড থেকে কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। এবারও তাঁর প্রার্থী হওয়ার কথা ছিল।

এদিকে নিহত জিল্লুর রহমানের বড় ছেলে রায়হান গণমাধ্যমকে জানান, সকাল সাড়ে ৬টার দিকে জিল্লুর রহমান মোটরসাইকেলে করে তাঁর স্ত্রী জাহানারা বেগমকে আনার জন্য পৈত্রিক বাড়ি চৌয়ারা বাজারে যান। জাহানারা বেগম একটু আগেই বাড়ি থেকে বেরিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে আসতে থাকেন। জিল্লুর যখন চৌয়ারা বাজারে পৌঁছান তাঁর স্ত্রীও পথে প্রায় কাছাকাছি ছিলেন।

এ সময় তিনটি মোটরসাইকেলে করে ছয়-সাতজন দুর্বৃত্ত এসে জিল্লুর রহমান চৌধুরীকে ঘিরে ফেলে এবং তাঁর গতিরোধ করে। পরে দুর্বৃত্তরা তাঁকে চাপাতি দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। একপর্যায়ে জিল্লুরকে রাস্তায় ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

এ সময় স্ত্রী জাহানারা বেগম অটোরিকশা থেকে নেমে জিল্লুর রহমানকে উদ্ধার করে সঙ্গে সঙ্গেই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তখন হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জিল্লুরকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তরক্ষণে হাসপাতালে আনার আগেই জিল্লুর রহমান মারা যান।

কুমিল্লা সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাদিমুল ইসলাম বলেছেন, এ হত্যাকাণ্ডের কারণ এখনো জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ এরই মধ্যে তদন্তে নেমেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com