রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বিজিবি অপারেশনাল কর্মকান্ড পরিচালনা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে রায়ট কন্ট্রোল গাড়ি সংযোজন

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২০, ৪.৫৪ পিএম
  • ২৩৯ বার পড়া হয়েছে

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অপারেশনাল কর্মকান্ড পরিচালনা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অত্যাধুনিক আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোল গাড়ি সংযোজন করা হয়েছে।
বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানানো হয়।
এতে বলা হয়, একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় বিজিবিকে একটি বিশ্বমানের আধুনিক ত্রিমাত্রিক সীমান্তরক্ষী বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘বিজিবি ভিশন ২০৪১’ এর পরিকল্পনা গ্রহণ করেন। এরই ধারাবাহিকতায় বিজিবি’র অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সীমান্তে ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষায় আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) ক্রয় করা হয়েছে।
এছাড়াও বিজিবি সীমান্তের সার্বিক সুরক্ষা ও দেশের সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখার পাশাপাশি অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বেসামরিক প্রশাসনকে সহায়তাসহ অর্পিত দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সাথে পালন করে আসছে।
উল্লেখ্য, নিজস্ব নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অভ্যন্তরীণ দাঙ্গা হাঙ্গামা নিয়ন্ত্রণ করে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার লক্ষ্যে বিজিবিতে রায়ট কন্ট্রোল ভেহিক্যাল সংযোজন করা হয়েছে।
প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় এবং বিজিবি মহাপরিচালকের সার্বিক তত্বাবধানে এসকল আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার (এপিসি) এবং রায়ট কন্ট্রোল ভেহিক্যাল সংযোজনের ফলে বিজিবি’র সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে।
অত্যাধুনিক এসব সরঞ্জামাদির সুষ্ঠু ও সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে বিজিবি ইতোমধ্যে অপারেশনাল কর্মকান্ড পরিচালনা শুরু করেছে। ফলে বিজিবি সীমান্তের সার্বিক সুরক্ষার পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষায় আরও গতিশীল ভূমিকা রাখেেছ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com