রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

আজমিরিগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান

  • আপডেট সময় সোমবার, ৯ নভেম্বর, ২০২০, ১১.৪২ পিএম
  • ২২৮ বার পড়া হয়েছে

হবিগঞ্জেজেলার আজমিরিগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১০ ব্যবসা প্রতিষ্ঠান। ক্ষতি হয়েছে প্রায় ৭০ লাখ টাকা।

সোমবার বিকাল ৩টার দিকে উপজেলার লালমিয়া বাজারে ঘটনাটি ঘটে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, মুখলেছ মিয়ার পেট্রলের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা ছড়িয়ে পড়ে অন্য দোকানগুলোতে। খবর পেয়ে সদর ও বানিয়াচঙ্গ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনের তীব্রতা দেখে অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানের মালিকরা তাদের মালামাল ঘর থেকে বের করে রাস্তায় নিয়ে আসেন। এ সময় চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টাব্যাপী আগুনে পুড়ে যাওয়া দোকানের মধ্যে রয়েছে মোটরসাইকেলের ওয়ার্কশপ, ফার্নিচারের দোকান, স্টুডিও, মুদির দোকান ইত্যাদি।

বানিয়াচঙ্গ ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শেখ সাঈদ আহমেদ বলেন, ‘আগুনে ১০ দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এছাড়া চার দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com