ঢাকা-কলকাতা রুটের ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। যাত্রী সংকটের কারণে এ রুটের ফ্লাইট বন্ধ করা হয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। তবে ঢাকা-দিল্লি রুটে ফ্লাইট চালাচ্ছে বিমান।
কলকাতা ফ্লাইট বন্ধ প্রসঙ্গে বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. মোকাব্বির হোসেন বলেন, ‘যাত্রী স্বল্পতার কারণে ফ্লাইট বন্ধ করা হয়েছে।










