বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৬:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

বিশ্বজুড়ে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১১ লাখ সাড়ে ৬৪ হাজার ছাড়াল

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ৩.০৭ পিএম
  • ২৮২ বার পড়া হয়েছে

বিশ্বজুড়ে তাণ্ডব চালাচ্ছে করোনাভাইরাস। প্রাণঘাতি এ ভাইরাস ইতোমধ্যে বিশ্বের ২১৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যাটা বেড়েই চলছে।

গত ২৪ ঘণ্টায় সারা পৃথিবীতে আরো সাড়ে ৫ হাজারের বেশি মানুষের প্রাণ কেড়েছে নভেল করোনাভাইরাস (কোভিড-১৯)। একই সময়ে নতুন করে আরো সাড়ে চার লক্ষাধিক মানুষের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে। এ নিয়ে এই বৈশ্বিক মহামারীতে মৃতের সংখ্যা ১১ লাখ সাড়ে ৬৪ হাজার ছাড়াল। সরকারি হিসেবে, মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি পৌনে ৩৮ লাখের বেশি।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার’র তথ্য মতে, আজ ২৭ অক্টোবর, মঙ্গলবার সকাল পৌনে ৯টা পর্যন্ত সারা পৃথিবীতে করোনায় আক্রান্ত বেড়ে ৪ কোটি ৩৭ লাখ ৭৬ হাজার ৫৮৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে ১১ লাখ ৬৪ হাজার ৫১৫ জন ইতোমধ্যে মৃত্যুবরণ করেছেন। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৩ কোটি ২১ লাখ ৭৯ হাজার ৬৫২ জন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ১ কোটি ৪ লাখ ৩২ হাজার ৪১৯ জন করোনারোগী, যাদের মধ্যে ৭৯ হাজার ৫১ জনের অবস্থা গুরুতর।

মার্কিন যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত পৃথিবীর সর্বোচ্চ ৮৮ লাখ ৬২ হাজার ৭৮৩ জন মানুষের শরীরে করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ ৭৯ লাখ ৪৫ হাজার ৮৮৮ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি ধরা পড়েছে। ব্রাজিলে তৃতীয় সর্বোচ্চ ৫৪ লাখ ১১ হাজার ৫৫০ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এছাড়া রাশিয়ায় চতুর্থ সর্বোচ্চ ১৫ লাখ ৩১ হাজার ২২৪ জন ও ফ্রান্সে পঞ্চম সর্বোচ্চ ১১ লাখ ৬৫ হাজার ২৭৮ জনের কোভিড-১৯ ধরা পড়েছে।

শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হলো—স্পেন (১১ লাখ ৫৬ হাজার ৪৯৮ জন), আর্জেন্টিনা (১১ লাখ ২ হাজার ৩০১ জন), কলম্বিয়া (১০ লাখ ২৫ হাজার ৫২ জন), মেক্সিকো (৮ লাখ ৯৫ হাজার ৩২৬ জন) ও যুক্তরাজ্য (৮ লাখ ৯৪ হাজার ৬৯০ জন)।

কোভিড-১৯ মহামারীতে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত দেশটিতে ২ লাখ ৩১ হাজার ৪৫ জনের প্রাণ কেড়েছে ভাইরাসটি। ব্রাজিলে এখন পর্যন্ত মারা গেছেন দ্বিতীয় সর্বোচ্চ ১ লাখ ৫৭ হাজার ৪৫১ জন। ভারতে তৃতীয় সর্বোচ্চ ১ লাখ ১৯ হাজার ৫৩৫ জন মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া মেক্সিকোতে চতুর্থ সর্বোচ্চ ৮৯ হাজার ১৭১ জন ও যুক্তরাজ্যে পঞ্চম সর্বোচ্চ ৪৪ হাজার ৯৯৮ জনের প্রাণ কেড়েছে করোনা।

এ হিসেবে শীর্ষ দশে রয়েছে—ইতালি (মৃত্যু ৩৭ হাজার ৪৭৯ জন), স্পেন (মৃত্যু ৩৫ হাজার ৩১ জন), ফ্রান্স (মৃত্যু ৩৫ হাজার ১৮ জন), পেরু (মৃত্যু ৩৪ হাজার ১৯৭ জন) ও ইরান (মৃত্যু ৩২ হাজার ৯৫২ জন)।

প্রসঙ্গত, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com