মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ভাঙ্গায় বিকল ট্রাক মেরামতের সময় বাসচাপায় বাবা-ছেলে নিহত ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে ঈদুল আযহা উপলক্ষে পশুর হাট ইজারাদারদের সঙ্গে মতবিনিময় সভা ঠাকুরগাঁওয়ে মাদক ব্যবসায়ী গ্রেফতার বিমানমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বাটজা’র সৌজন্য সাক্ষাৎ,,,বিজয় দিবসে খুলছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল জিয়া গবেষণা পরিষদের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত চার সপ্তাহে হামের পরিস্থিতি স্বাভাবিক হবে: স্বাস্থ্যমন্ত্রী হামের উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ছাড়ালো ৫০ হাজার ৫১৫৮১ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচনের প্রতিক বরাদ্দ

  • আপডেট সময় শনিবার, ৪ মে, ২০২৪, ৪.১৩ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

দিলীপ কুমার দাস,নিজস্ব প্রতিবেদকঃ-আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন-২০২৪ এর দ্বিতীয় ধাপের প্রার্থীদের প্রতিক বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসব প্রতিক বরাদ্দ দেয়া হয়।

জানা গেছে, চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা পেয়েছেন- আনারস, বর্তমান চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ মোফাজ্জল হোসেন খান- দোয়াত কলম ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক সদস্য এইচ এম খায়রুল বাসার-ঘোড়া।

ভাইস চেয়ারম্যান পদে মোঃ সোহেল রানা- পালকী, মোহাম্মদ মাহবুবুর রহমান শাহীন-টিউবওয়েল, হারুন অর রশিদ পবিত্র- মাইক ও মোঃ জহিরুল হুদা লিটন- চশমা।

এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাসলিমা ইয়াসমিন কলি কলসি, সালমা আক্তার রুবি- প্রজাপতি, দিলুয়ারা আক্তার দিলু-পদ্মফুল, পরশ মনি-ফুটবল, মোছা: নিলুফার ইয়াসমিন-হাঁস ও মোছা: ফেরদৌসী নাসরিন-সিলিং ফ্যান।

গৌরীপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফারুক মিয়া জানান-উপজেলা পরিষদ নির্বাচনে গৌরীপুরে ৯৫টি ভোট কেন্দ্রে ভোট গ্রহণ করা হবে। মোট ভোটার ২ লাখ ৭৯ হাজার ৮৫৯ জন। মহিলা ভোটার ১ লাখ ৩৮ হাজার ৪০ জন ও পুরুষ ১ লাখ ৪১ হাজার ৪৮ জন। আগামী ২১ মে দ্বিতীয় ধাপে গৌরীপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com