সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব দুর্গা পূজা বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে

  • আপডেট সময় মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২০, ১.০৫ পিএম
  • ৪৪০ বার পড়া হয়েছে

হিন্দু সম্প্রদায়ের পাঁচ দিন ব্যাপী সর্ব বৃহৎ ধর্মীয় উৎসব দুর্গা পূজা সোমবার বিজয়া দশমীর মাধ্যমে শেষ হয়েছে।

অশ্রু ভেজা ভালোবাসায় দুর্গতিনাশিনী দেবী দুর্গাকে বিদায় জানালো তাঁর অগণিত ভক্ত। করোনা কালে কড়াকড়ি থাকলেও অন্যান্য বছরের মত এবারও প্রতিমা বিসর্জনের আগে কোনও কোনও মণ্ডপে ভক্তদের আবির খেলায় মেতে উঠতে দেখা যায়।

রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে নদ নদী ও বিভিন্ন জলাশয়ে দেবীর দুর্গার প্রতিমা বিসর্জন দিয়েছেন সনাতন ধর্মাবলম্বীরা। প্রতিমা বিসর্জন অনুষ্ঠান সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে ঢাকাসহ সারা দেশে নেওয়া হয়েছিল নিরাপত্তার ব্যবস্থা। করোনা দুর্যোগের মধ্যেও শারদীয় দুর্গোৎসবের সুষ্ঠু এবং সুন্দর সমাপ্তির পেছনে যারা নিরলস কাজ করেছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ।

বিজয়া দশমী উপলক্ষে সোমবার ছিল সরকারী ছুটির দিন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com