সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

ফিলিপাইন উপকূলে শক্তিশালী ঘূর্ণিঝড় কালমেগি ধেয়ে আসছে , গতি ঘন্টায় ১৫০ কিমি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ৭.৫৮ পিএম
  • ৭৪০ বার পড়া হয়েছে

স্থলভাগের দিকে হু হু করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড়। তার গতিবেগ এতটাই যে শুধুমাত্র আর ঘূর্ণিঝড় বলা যাচ্ছে না তাঁকে। এই মুহূর্তে ‘কালমেগি’ নামে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে ফিলিপিন্স উপকূলের উপরে।

এই ঝড়ের গতিবেগ হবে ঘণ্টায় কমপক্ষে ১৫০ কিলোমিটার। তবে আবহাওয়াবিদদের আশঙ্কা গতিবেগ আরও বাড়তে পারে। এর আগে টানা চার দিন ধরে প্রশান্ত মহাসাগরের বুকে তাণ্ডব চালিয়েছে এই টাইফুন। এবার তার লক্ষ্য উপকূল। বেশ কিছুক্ষণ টাইফুন তাণ্ডব চালাবে ফিলিপাইন উপকূলে। তারপর এই ঝড় শক্তি হারিয়ে দক্ষিণ-পশ্চিম দিকে চলে যাবে। ফিলিপাইনের উপকূল অঞ্চল অতিক্রম করতে ১২ ঘন্টা সময় নেবে এই টাইফুন।

বর্তমানে ফিলিপিন্সের উত্তরাঞ্চলে, ম্যানিলার উত্তর-পূর্বে অবস্থান করছে এই সামুদ্রিক ঝড়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই বছর ‘কালমেগি’ই ফিলিপিন্সের সবথেক বড় ঝড় হতে চলেছে।

ফিলিপিন্সের স্থানীয় মানুষদের কাছে এই ঝড়ের নাম রামন। ইতিমধ্যেই উপকূলবর্তী এলাকায় বইছে ঝোড়ো হাওয়া। ভয়াবহ ক্ষতির আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না সে দেশের প্রশাসন। সরকার, প্রশাসন এবং সাধারণ মানুষ স্বভাবতই খুবই উদ্বিগ্ন এই টাইফুন নিয়ে। যদিও ফিলিপিন্স এর আগেও বহু বিধ্বংসী ঝড়ের সম্মুখীন হয়েছে। তবুও এই মারাত্মক টাইফুন সবার ঘুম কেড়ে নিয়েছে। উল্লেখ্য, মহাসাগরে বর্তমানে মাত্র দুটি ঝড় রয়েছে, যার মধ্যে একটি ‘ফেংসেন’ এবং অন্যটি ‘ল্যান্ডমাস’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com