মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

আলুর দাম খুচরা পর্যায়ে প্রতি কেজি ৩৫ টাকা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২০, ৫.৪০ পিএম
  • ৪৩৩ বার পড়া হয়েছে

সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে আলুর দাম কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি ২৭ টাকা, পাইকারি পর্যায়ে ৩০ টাকা এবং খুচরা পর্যায়ে প্রতি কেজি ৩৫ টাকা পুনঃনির্ধারণ করেছে কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা কৃষি বিপণন অধিদপ্তর।
কৃষি মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে এবং কৃষি বিপণন আইন-২০১৮ এর ধারা ৪(ঝ) অনুযায়ী এই দাম নির্ধারণ করা হয়।
আজ কৃষি মন্ত্রনালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আলুর বাজার স্থিতিশীল রাখতে আজ বিকালে কৃষি বিপণন অধিদপ্তরে আয়োজিত মতবিনিময় সভায় এ দাম নির্ধারণে সুপারিশ করা হয়।
কৃষি বিপণন অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইউসুফের সভাপতিত্বে বাণিজ্য মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রেড এন্ড ট্যারিফ কমিশন এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। এছাড়া, বাংলাদেশ কোল্ড স্টোরেজ এসোসিয়েশনের প্রেসিডেন্ট, কাওরান বাজার এবং শ্যামবাজারের আলুর পাইকার ও আড়তদারগণ সভায় উপস্থিত ছিলেন।
এই নির্ধারিত মূল্যে কোল্ড স্টোরেজ, পাইকারি এবং খুচরা পর্যায়ের বিক্রেতাসহ ত্রিপক্ষই যেন আলু বিক্রয় করেন সেজন্য কঠোর মনিটরিং ও নজরদারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সকল জেলা প্রশাসককে অনুরোধ করেছে কৃষি বিপণন অধিদপ্তর।
এরআগে, আলুর দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় গত ৭ অক্টোবর আলুর দাম কোল্ড স্টোরেজ পর্যায়ে প্রতি কেজি ২৩ টাকা, পাইকারি পর্যায়ে প্রতি কেজি ২৫ টাকা এবং খুচরা পর্যায়ে প্রতি কেজি ৩০ টাকা নির্ধারণ করেছিল কৃষি বিপণন অধিদপ্তর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com