শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

সাংবাদিক জাকিরের উপর হামলাকারীদের বিচার চাই

  • আপডেট সময় বুধবার, ২১ অক্টোবর, ২০২০, ৭.৩৩ পিএম
  • ৩৫৮ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ
সংসদ, পৌরসভা কিবা উপজেলা নির্বাচন নয়। মাত্র তো একটি ব্লক বা ইউনিয়ন পরিষদের নির্বাচন। তাও আবার উপনির্বাচন! এই নিয়ে দাঙ্গা-হাঙ্গামার কি এতই প্রয়োজন যে, সেখানে গণমাধ্যমকর্মীরা থাকতে পারবেনা! বা থাকলে তাকে মারধোর করতে হবে! রক্তাক্ত জখম করতে হবে! চোরের মত তাকে ধাওয়া করে আঘাত করতে হবে? এর জবাব আমাকে কে দিতে পারবেন?
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৬ নং কেরোয়া ইউনিয়নের উপনির্বাচনে ২০ অক্টোবর মঙ্গলবার দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেটের সামনে সরকার সমর্থক একদল দুর্বৃত্ত দায়িত্ব পালনকালে গণমাধ্যমকর্মী এস এম জাকির হোসাইনের উপর হামলে পড়ে। নিষ্ঠুর জানোয়ারের মতো উপুর্যপুরী আঘাতে জাকির হোসাইন রক্তাক্ত জখম হয়। কিন্তু কেন?
* জাকির কি তাদের ব্যালট ছিনতাইয়ের ঘটনা দেখে ফেলেছিল?
* দুর্বৃত্তরা কি তাদের মনোনীত ব্যক্তির জন্য অনধিকার ভাবে একাট্টা ব্যালট পেপারে সিল মারতে দেখেছিল?
* ভিন্নমতালম্বী বা প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীকে সিল মারা ব্যালট পেপার ছিঁড়ে ফেলতে দেখেছিল?
* জাকির কি বিএনপি প্রার্থীর এজেন্টকে বের করে দিতে দেখেছিল?
* ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে এমন কাণ্ড ঘটায় তিনি কি কোনো ভূমিকা রাখতে পেরেছিলেন নাকি তিনি সরকার দলীয় সমর্থকদের কোনো বুদ্ধি পরামর্শ দিতে গণমাধ্যমকর্মী জাকির হোসাইন তা দেখে ফেলেছিল?
* ভোটারদের ভোটকেন্দ্রে প্রবেশে বাধা দিতে দেখেছিল?
* জাকির কোনো অপ্রীতিকর ঘটনার সাক্ষী হয়েছিল?
* নাকি হামলাকারীদের পাতানো কোন চাল জাকিরের কারণে নষ্ট হয়ে গেলো?
* দুর্বৃত্তদের কোন পরামর্শ জাকির শুনে ফেলেছিল বুঝি?
* হামলাকারীরা কি টাকা দিয়ে ভোট কেনার সময় জাকির তা দেখে ফেলেছিল?
এসব কারণগুলোর মধ্যে কোন স্বার্থে ব্যাঘাত ঘটায় এমন নীচতার পরিচয় দিয়ে হামলা চালানো হয়? গণমাধ্যম কর্মীদের হাতে কোন ঢাল তরোয়ার থাকে না। নিরীহ জনসাধারণের মতোই সাংবাদিক। এর বাহিরে সাথে থাকে কাগজ-কলম। জাকির যদি হামলাকারীদের চোখে কলম চালিয়ে দিতো তবে কি হতো? জানতে ইচ্ছে করে। আমার মত তাই করা উচিত ছিল। এতগুলো জানোয়ার একজন সাংবাদিকের উপর হামলা করে রক্তাক্ত জখম করলো কেউ তাদের বাধা দিতে এলো না, সাহায্যার্থে এগিয়ে এলো না। তবে জাকিরের উচিত ছিল নিজেকে সেভ করার জন্য হামলাকারীদের  চোখে-গালে কলম চালিয়ে দেয়ার। কিন্তু এতোটুকুন বিবেকহারা হলোনা জাকির।
জানা গেল না ঠিক কী কারণে ভোটারশুণ্য কেরোয়ায় কেন একজন গণমাধ্যমকর্মীকে মারতে হবে? কেন তাকে রক্তাক্ত করতে হবে? কেন তাকে এমন নৃশংসতার শিকার হতে হবে?
দায়িত্বপ্রাপ্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তা উদঘাটন করতে পারবেন। আশা করি দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনবে প্রশাসন। গণমাধ্যমকর্মী এস এম জাকির হোসাইনের উপর হামলার ঘটনায় সত্যিই মর্মাহত হয়েছি। নিন্দিত ঘৃণিত এমন ঘটনায় ধিক্কার ও প্রতিবাদ জানাই, দোষীদের শাস্তি চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com