মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগঞ্জের পাকুন্দিয়া প্রেসক্লাবে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত তালতলীতে অভিমানে গ্যাস ট্যাবলেট খেয়ে তরুনীর আত্মহত্যা ‎ রায় ও গেজেট কার্যকর, তবু শপথে বাধা কেন?—মানিকগঞ্জে ক্ষোভ সংসদ সদস্য জসিম উদ্দিনের সঙ্গে টিটুর সৌজন্য সাক্ষাৎ, উন্নয়ন ও জনস্বার্থ ইস্যুতে আলোচনা ঈদুল ফিতরে কাউন্সিলর প্রার্থীর বাসায় সৌজন্য সাক্ষাৎ; সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা ময়মনসিংহের গৌরীপুরে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত ময়মনসিংহের গৌরীপুরে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন দুই হত্যা মামলার পলাতক আসামি রাঙ্গুনিয়ায় গ্রেফতার চন্দনাইশে ছুরিকাঘাতে অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার গৌরীপুরে সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরার অর্থায়নে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে

  • আপডেট সময় শনিবার, ১৭ অক্টোবর, ২০২০, ১১.২২ এএম
  • ৩২৬ বার পড়া হয়েছে

দেশের প্রধান দুটি রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ ও বিএনপির অংশগ্রহণে ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে।

শনিবার সকাল ৯টা থেকে শুরু হওয়া এ ভোট গ্রহণ বিরতি ছাড়াই বিকাল ৫টা পর্যন্ত চলবে। দুটি আসনেই ইভিএমে ভোট গ্রহণ হচ্ছে।

ঢাকা -৫ আসনে আওয়ামী লীগের মনোনীত মো. কাজী মনিরুল ইসলাম ও বিএনপি মনোনীত সালাউদ্দিন আহমেদসহ ছয় প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছেন।

অন্য চার প্রার্থী হলেন- জাতীয় পার্টির মীর আবদুস সবুর, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভূঁইয়া, এনপিপির মো. আরিফুর রহমান এবং বাংলাদেশ কংগ্রেসের মো. আনসার হোসেন সিকদার।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ডেমরা এবং মতিঝিল থানার ১৪টি ওয়ার্ড (৪৮-৫০, ৬০-৭০) নিয়ে গঠিত সংসদীয় আসনে ১৮৭টি ভোটকেন্দ্রের অধীনে মোট ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন ভোটার রয়েছে। এর মধ্যে ২ লাখ ৪১ হাজার ৪৬৪ জন পুরুষ এবং ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন নারী ভোটার রয়েছেন।

নওগাঁ-৬ আসনে তিন সংসদ সদস্য প্রার্থী হলেন- আওয়ামী লীগের আনোয়ার হোসেন (হেলাল), বিএনপির শেখ মো. রেজাউল ইসলাম ও এনপিপির মো. খন্দকার ইন্তেখাব আলম।

রানিনগর ও আত্রাই উপজেলা নিয়ে গঠিত এই আসনের ১০৪টি ভোটকেন্দ্রের অধীনে মোট ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন ভোটার রয়েছে। এর মধ্যে এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন পুরুষ এবং এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন নারী ভোটার রয়েছেন।

গত ৬ মে আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লার মৃত্যুর পরে ঢাকা-৫ আসন এবং গত ২৭ জুলাই আওয়ামী লীগের সাংসদ ইসরাফিল আলমের মৃত্যুর পর নওগাঁ-৬ আসন শূন্য হয়।

গত ৩ সেপ্টেম্বর নির্বাচন কমিশন দুটি সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published.

themesbazsongbadsara1
© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Download From ThemesBazar.Com