বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
অণিমা রায়ের গানে গানে ‘পূর্ণিমা সন্ধ্যা’ উদযাপন ৬ষ্ঠ বিশ্ব নোমেডিক গেমসে বাংলাদেশের হয়ে গাইবেন সূচনা শেলী প্রেমের অভিনয়ে ফাঁদ, বুদ্ধিপ্রতিবন্ধী যুবকের কাছ থেকে বিধবা মায়ের গয়না নেওয়ার অভিযোগ লক্ষ্মীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত ভাঙ্গায় ব্র্যাক ব্যাংক-ডিএই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চারা বিতরণ। লক্ষ্মীপুরে কিশোরকে ছুরিকাঘাতে হত্যা, যুবক গ্রেপ্তার সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা কাউখালীতে সড়কে ঝুঁকির কারণ পরিত্যক্ত ভবন, চরম দুর্ভোগে চালক ও পথচারী মাযহাব অস্বীকারের প্রবণতা থেকে মুসলমানদের সতর্ক থাকতে হবে-ছারছীনার পীর ছাহেব

যশোরের নওয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিশুসহ তিনজন নিহত

  • আপডেট সময় শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২০, ৭.০১ পিএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ায় ট্রেনের ধাক্কায় প্রাইভেটকারে থাকা শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ সময় আরো তিনজন আহত হয়।

আজ শুক্রবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার নওয়াপাড়া ব্রিজ এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে বলে  অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানিয়েছেন।

তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। তবে পুলিশ বলছে, নিহত নারী-পুরুষ ত্রিশোর্ধ্ব আর শিশুটি পাঁচ বছরের হতে পারে। গুরুতর আহত অবস্থায় প্রায় একই বসয়ী নারী-পুরুষ ও শিশুকে (১) খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অভয়নগর থানার ওসি বলেন, বিকেলে চাঁপাইনবাবগঞ্জ থেকে একটি লোকাল ট্রেন খুলনার দিকে যাচ্ছিল। এ সময় নওয়াপাড়ার ভৈরব ব্রিজের দিক থেকে একটি প্রাইভেটকার নওয়াপাড়া রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনটির সঙ্গে ধাক্কা খায়।

দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায় এবং আহত অবস্থায় চারজনকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে আরো একজন মারা যায় বলে জানান ওসি। তিনি আরো জানান, পরে অবস্থা গুরুতর হওয়ায় আহত তিনজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com