শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

করোনা পরীক্ষায় বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকলেই উত্তীর্ণ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২০, ১১.৫০ পিএম
  • ৪৩৯ বার পড়া হয়েছে

করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া বাংলাদেশ নারী ক্রিকেট দলের সকলেই উত্তীর্ণ হয়েছেন। যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) জন্য স্বস্তির খবর।
গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলনের আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন সাতজন নারী ক্রিকেটার, কোচ ও ফিজিওসহ সর্বমোট ১০ জন।
আজ বিসিবির নারী দলের প্রধান তৌহিদ মাহমুদ এ খবর নিশ্চিত করেছেন।
নারীদের টি-২০ চ্যালেঞ্জ ও আইপিএল খেলবেন জাহানারা আলম ও সালমা খাতুন। করোনা পরীক্ষার জন্য নমুনা দেয়া সেই সাতজনের মধ্যেই ছিলেন জাহানারা ও সালমা।
আইপিএলের জন্য ঢাকা ছাড়ার আগে, এটিই ছিলো তাদের প্রথম করোনা পরীক্ষা। ১৯ অক্টোবর দেশ ছাড়ার ৭২ ঘন্টা আগে তাদের আরও একবার করোনা পরীক্ষা করা হবে।
সংযুক্ত আরব আমিরাতে ৪ থেকে ৯ নভেম্বর অনুষ্ঠিতব্য আইপিএলে বাংলাদেশ নারী দলের দু’জন ক্রিকেটার খেলবেন।
ভেলোসিটির হয়ে খেলবেন জাহানারা। গেল বছরও এই দলের হয়ে খেলেছেন তিনি। আসন্ন আসরে প্রথমবারের মত খেলবেন সালমা খাতুন। তাকে নিয়েছে ট্রেইলব্লেজার্স।
এই প্রথমবারের মত নারী ক্রিকেটারদের করোনা পরীক্ষা করানো হয়। জাহানারা-সালমার সাথে অন্য পাঁচ ক্রিকেটারও মিরপুরে অনুশীলন করেছেন। তারা হলেন- নাহিদা আক্তার, শাম্মি সুলতানা, শারমিন আকতার সুপ্তা, লতা মন্ডল ও রাবিয়া খান। সকলেরই করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com