সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ প্রিজনভ্যান থেকে পালানো ‘পিচ্চি রাজার’ সন্ধান চেয়ে সংবাদ সম্মেলনে স্ত্রী পিরোজপুরে নতুন ডিসি হিসেবে যোগ দিচ্ছেন গোলাম রব্বানী ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে কুলিক নদীর কুলে কুকুরের মুখ থেকে নবজাতক উদ্ধার পরকীয়ার অভিযোগ, একের পর এক সংসার ভাঙার গল্প মহিদুলকে ঘিরে বায়েজিদ সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ, আহ্বায়ক আলী আহমদ শাহিন, সদস্য সচিব মুজিব উল্ল্যাহ তুষার জমকালো আয়োজনে ‘দৈনিক ঘোষণা’র প্রধান নির্বাহী সম্পাদক এস এম জহিরুল ইসলামের জন্মদিন উদযাপন শিক্ষা ফলাফল নয়, ভবিষ্যৎ গড়ার পাঠ চট্টগ্রাম মডেল স্কুলে অভিভাবক-শিক্ষক সংলাপ

আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ১৩৬ রানে অলআউট বাংলাদেশ

  • আপডেট সময় সোমবার, ২৬ জানুয়ারী, ২০২৬, ৬.০৭ পিএম
  • ১১০ বার পড়া হয়েছে

আইসিসি অনূর্ধ্ব-১৯ ওয়ানডে বিশ্বকাপে সুপার সিক্স পর্বে গ্রুপ-২এ নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করে ৩৮.১ ওভারে ১৩৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ দল।

আজ জিম্বাবুয়ের বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নেয় বাংলাদেশ। ইনিংসের তৃতীয় বলে আউট হন ওপেনার জাওয়াদ আবরার। ৬ রান করেন তিনি।

শুরুর ধাক্কা সামলে উঠতে দ্বিতীয় উইকেটে জুটি গড়ার চেষ্টা করেন আরেক ওপেনার রিফাত বেগ ও অধিনায়ক আজিজুল হাকিম। ৪৬ রান যোগ করে বিচ্ছিন্ন হন তারা। ৪টি চারে ৩১ রান তুলেন রিফাত।

একবারেরও জন্য বলকে সীমানা ছাড়া করতে পারেননি আজিজুল। তার ব্যাট থেকে আসে ৪৬ বলে ২০ রান।

৭১ রানে তৃতীয় ব্যাটার হিসেবে আজিজুল ফেরার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ৩৮.১ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৪৬ রানে শেষ ৬ উইকেট হারায় জুুনিয়র টাইগাররা।

মিডল অর্ডারে ব্যাট হাতে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন উইকেটরক্ষক মো: আব্দুল্লাহ ও  শাহরিয়ার আহমেদ। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তারা। ৩ চারে আব্দুল্লাহ ২৫ এবং শাহরিয়ার আহমেদ ১টি বাউন্ডারিতে ১৮ রান করেন।

ইংলিশ পেসার সেবাস্তিয়ান মরগান ২৮ রানে ৩ উইকেট নেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com