শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ওসি প্রদীপের সঙ্গে পরিবার ও আইনজীবীদের দেখা করার আবেদন খারিজ

  • আপডেট সময় মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২০, ৮.৩৪ পিএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

ওসি প্রদীপের সঙ্গে পরিবার ও আইনজীবীদের দেখা করার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
চট্টগ্রাম কারাগারে থাকা বহিস্কৃত ওসি প্রদীপ কুমার দাশের সাথে আইনজীবী এবং পরিবারের সদস্যরা দেখা এবং মুঠোফোনে যোগাযোগ করতে পারবেন না বলে আদালত সূত্রে জানা যায়।
মঙ্গলবার তার আইনজীবী রানা দাশগুপ্ত সাক্ষাতের অনুমতি চেয়ে আবেদন করলে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আশফাকুর রহমান তা না মঞ্জুর করেন।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, দুদকের মামলায় আজ কারাগার থেকে প্রদীপ কুমার দাশকে আদালতে আনা হয়। আসামি পক্ষে এডভোকেট রানা দাশ গুপ্ত শুনানিতে অংশ নেন।
মাহমুদুল হক বলেন, ‘ প্রদীপ কুমার দাশকে তার পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলার অনুমতি চেয়ে তার আইনজীবীরা আবেদন করেন। দুদকের পক্ষে আমরা বিরোধিতা করি। পরে আদালত শুনানি শেষে আসামি পক্ষের আবেদন খারিজ করে দেন’।
এরআগে ২৮ সেপ্টেম্বর চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ডিআইজি প্রিজনের রেফারেন্সে কারা কর্তৃপক্ষের একটি চিঠি আদালতে পৌঁছলে আদালত কারাবিধি অনুসরণ করে ওসি প্রদীপের সাথে তার আত্মীয়স্বজন এবং আইনজীবীকে দেখা করতে নিষেধ করে আদেশ জারি করেন। আত্মীয়স্বজন কিংবা আইনজীবীর দেখা করা বন্ধ হলে আসামিপক্ষ আদালতে মুঠোফোনে যোগাযোগের অনুমতির আবেদন করেন।
দুর্ধর্ষ সন্ত্রাসী, নৃশংস খুনি ও চাঁদাবাজিদের ব্যাপারে কারা কর্তৃপক্ষের যে নীতি রয়েছে, অন্য আদালতে প্রদীপের বিরুদ্ধে খুন ও চাঁদাবাজির মামলা চলমান থাকায় তার বিষয়েও ওই ধারা বলবৎ থাকবে বলে জানান দুদকের আইনজীবীরা।
প্রদীপের আইনজীবী রানা দাশগুপ্ত জানান, ‘করোনার কারণে প্রদীপের সাথে পরিবারের সদস্য এবং আইনজীবীদের দেখা করার বিষয়ে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। আমরা কারাবিধি মেনে তার সাথে মুঠোফোনে যোগাযোগের আবেদন করেছিলাম। অন্য আদালতে তার বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজির মামলা চলমান থাকায় আদালত সেটি মঞ্জুর করেন নি। চিকিৎসার বিষয়ে ব্যবস্থা নেয়ার আবেদন করেছিলাম আদালত যথাযথ চিকিৎসা গ্রহণের বিষয়ে পূর্বের আদেশ বহাল রেখেছেন’।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com