নারায়ণগঞ্জের বন্দর উপজেলার আদমপুর এলাকায় ইলিয়াস নামের এক সংবাদকর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার রাত ৮টায় এ খুনের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত সাংবাদিক ইলিয়াস বন্দরের জিওধারা চৌরাস্তা এলাকার মজিবর মিয়ার ছেলে। তিনি ‘দৈনিক বিজয়’ পত্রিকায় কাজ করতেন। পুলিশের ধারণা, পূর্ব শত্রুতার জের ধরে এ খুনের ঘটনা ঘটে থাকতে পারে।