শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

শরীয়তপুর সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা

  • আপডেট সময় রবিবার, ১১ অক্টোবর, ২০২০, ১২.০৬ এএম
  • ৩৫৪ বার পড়া হয়েছে

শরীয়তপুর সদর উপজেলায় তৃতীয় শ্রেণির এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের চেষ্টা করেছে বলে অভিযোগে পাওয়া গেছে। আজ শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর মা বাদী হয়ে পালং মডেল থানায় একটি ধর্ষণ মামলা করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, আজ দুপুরের দিকে সদর উপজেলার ওই গ্রামের পুকুরে একা গোসল করতে যায় শিশুটি। এ সময় একই গ্রামের নাজমুল সরদার (২২) ওই শিশুটির মুখ চেপে ধরে পাশের বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়। শিশুটি বাড়ি ফিরতে দেরি হওয়ায় তার মা পুকুর পাড়ে খুঁজতে গিয়ে মেয়ের চিৎকার শুনতে পান। শিশুটির মা গিয়ে অভিযুক্ত যুবকের হাত থেকে তাঁর মেয়েকে রক্ষা করেন। পরে শিশুটির মা বাদী হয়ে মামলা করেন।

ভিকটিমের চাচা অভিযোগ করে বলেন, ‘নাজমুল সরদার এলাকার বখাটে হিসেবে পরিচিত। তিনি মাদকসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত। প্রায় ১৫ দিন আগে নাজমুল প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা চালান। পরে সালিশ শেষে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্যের উপস্থিতিতে তাঁকে জুতাপেটা করা হয়। এবার আবার এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেছে। আমি তাঁর কঠিন শাস্তির দাবি করছি।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম উদ্দিন বলেন, ‘এ ঘটনায় মামলা হয়েছে। আমরা অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com