বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৩০ সেপ্টেম্বর দিন ধার্য দুর্নীতির ১৫ মামলায় খালাস পেলেন মির্জা আব্বাস সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৫ শিশুর মৃত্যু ভয়াবহ বন্যা ও ভূমিধসে ৩৩২ জন মারা গেছেন বলে জানিয়েছে নেপাল পুলিশ গুমের মামলায় জিয়াউল আহসানকে গ্রেফতার দেখিয়েছেন ট্রাইব্যুনাল নেপালকে সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ৪০ ভবঘুরে ও ভিক্ষুককে আটক করেছে বিমানবন্দর থানা পুলিশ পাহাড়ধসের ঝুঁকি মোকাবিলায় বাঁশখালীতে ৪২০ পরিবার পেল নগদ সহায়তা নেছারাবাদে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ছারছীনা দরবারের বিশাল আনন্দ মিছিল১১

চাঁদপুর পৌরসভা নির্বাচনে সহিংসতার ঘটনায় যুবক নিহত

  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১১.৫৯ পিএম
  • ৩৯১ বার পড়া হয়েছে

চাঁদপুর পৌরসভা নির্বাচনে গনি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে শনিবার দুপুরে প্রার্থীর সমর্থকদের মধ্যে সহিংসতার ঘটনায় ছুরিকাঘাতে এক যুবক নিহত হয়েছে।

নিহত মো. ইয়াছিন মোল্লা (১৮) শহরের কোড়ালিয়া রোডের মো. হারুন মোল্লার ছেলে।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুজাউদ্দৌলা রুবেল বলেন, ওই যুবকের অবস্থা গুরুতর ছিল। ছুরিকাঘাতে তার গলার রগ কেটে যেয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঢাকা নেয়ার পথে মৃত্যু হয়।

ইয়াছিনের বাবা হারুন মোল্লা জানান, তার ছেলে নির্বাচনী কেন্দ্রের সামনে আসেন তখনই সহিংসতার মধ্যে পড়ে গুরুতর আহত হন। তাকে ছুরিকাঘাত করেন কোড়ালিয়া এলাকার মফিজ মিজির ছেলে মো. শাহাদাত মিজি (২০)।

চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিম উদ্দিন জানান, নিহত ইয়াছিন ও অভিযুক্ত শাহাদাত উভয়ই ব্লাকবোর্ড মার্কার সমর্থক ছিল। তাদের মধ্যে সিনিয়র ও জুনিয়র নিয়ে তর্কের এক পর্যায়ে এ ঘটনা ঘটে।

এখনো কোনো অভিযোগ পাননি দাবি করে ওসি নাসিম উদ্দিন বলেন, অভিযোগ করা হলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, নির্বাচনের বিভিন্ন অনিয়মের অভিযোগে ভোট বর্জন করেছে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি।

নির্বাচনের দিন ২টায় তিনি শহরের বিপনিবাগস্থ তার নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ভোট বর্জনের ঘোষণা দেন তিনি।

তিনি অভিযোগ করে বলেন, আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থীর পক্ষে দলীয় ক্যাডাররা ভোট কেন্দ্রে জড়ো হয়ে বিএনপি সমর্থিত এজেন্টদের কেন্দ্রে ঢুকতে দেয়নি, ভয়ভীতি দেখানো হয়, এজেন্ট ও নেতা-কর্মীদের উপর হামলা করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com