শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কুড়িগ্রামে বিয়ের আশ্বাস দিয়ে ডেকে নিয়ে গৃহবধূকে সংঘবদ্ধ ‘ধর্ষণ’: গ্রেপ্তার ৪

  • আপডেট সময় শনিবার, ১০ অক্টোবর, ২০২০, ১১.৪৬ পিএম
  • ২৯৩ বার পড়া হয়েছে

কুড়িগ্রাম জেলার উলিপুরে বিয়ের আশ্বাস দেখিয়ে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তারা হলেন- উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর গ্রামের কায়সার আলী, আবু বক্কর, সোবাহান আলী লিটন ও মোমিনুল ইসলাম।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে উলিপুর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার বলদীপাড়া গ্রামের এক সন্তানের জননী ওই গৃহবধূর সাথে একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে রবিউল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত ২৫ সেপ্টেম্বর রাতে বিয়ের আশ্বাস দেখিয়ে গৃহবধূকে ডেকে নেয় রবিউল।

পরে তার সহযোগী আবু বক্করকে সাথে নিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাযোগে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর রাজারঘাট গ্রামের আবুল হোসেনের ছেলে মোমিনুলের বাড়িতে নিয়ে যায়। এরপর নির্জন বাড়িতে রবিউল ইসলামসহ আটক চারজন ওই গৃহবধূকে ধর্ষণ করে।

এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে মামলা করলে শনিবার দুপুরে চারজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করে পুলিশ।

উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রুহুল আমিন বলেন, ‘ঘটনার মূল আসামি রবিউলকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com