শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাইবান্ধার সুন্দরগঞ্জে জোড়া খুনের রায়ে ৩জনের ফাঁসির আদেশ

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০, ৫.৪৭ পিএম
  • ২৮৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সুন্দরগঞ্জে জোড়া খুনের দায়ে তিনজনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। আজ বৃহস্পতিবার গাইবান্ধার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দীলিপ কুমার ভৌমিক এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- আবুল হোসেন, হাফিজার রহমান ও আজিজল হোসেন। দণ্ডপ্রাপ্তদের মধ্যে আবুল হোসেন মারা গেছেন। এই মামলায় অপর তিন আসামিকে খালাস দেওয়া হয়।

গাইবান্ধার সরকারি কৌঁসুলি (পিপি) শফিকুর রহমান শফিক জানান, ২০১৬ সালের ১২ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার পূর্ব জিনিয়া গ্রামে আবুল হোসেনের সঙ্গে প্রতিবেশী মফিজল হকের জমি নিয়ে দ্বন্দ্ব হয়। জমির পাকা ধান যাতে কাটতে না পারে সেজন্য সেখানে আবুল হোসেন ও তাঁর স্বজনরা জমিতে বিদ্যুতের তার ছড়িয়ে রাখেন।

মফিজল হক তার লোকজন নিয়ে বিবদমান জমিতে ধান কাটতে গেলে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তসলিম উদ্দিন ও মর্জিনা বেগমের মৃত্যু হয়।

এ ব্যাপারে নিহতদের স্বজন মফিজল হক বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় ছয়জনকে আসামি করে মামলা দায়ের করেন। দীর্ঘদিন তদন্তের পর সুন্দরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সারোয়ার্দী ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com