শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ধর্ষন ও নারী নির্যাতন আইন সং‌শোধন চায় কুমিল্লা দেবীদ্বা‌রের শিক্ষার্থীরা

  • আপডেট সময় বুধবার, ৭ অক্টোবর, ২০২০, ৫.০৪ পিএম
  • ২৯৮ বার পড়া হয়েছে
এ আর আহমেদ হোসাইন (কুমিল্লা) প্রতিনিধি//
সারাদেশে অব্যাহত নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা, বলাৎকারের প্রতিবাদে এবং ধর্ষণআইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবীতে দেবীদ্বারে ‘মানববন্ধন’ ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে। বুধবার সকাল ১০ টায় কুমিল্লা- সিলেট আঞ্চলিক মহা সড়কের দেবীদ্বার নিউমার্কেট মুক্তিযুদ্ধ চত্তরের সামনে দেবীদ্বারের সাধারন ছাত্র সমাজ’র নেতৃত্বে ওই মানবন্ধন ও প্রতিবাদ সভা করা হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশে বিরাজমান নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, হত্যা, বলাৎকারের ঘটনা উদ্বেগজনক বেড়ে গেছে। এ অবস্থার থেকে পরিত্রাণে সুশাসন পতিষ্ঠা করতে হবে। ধর্ষকদের ফাঁসী অথবা প্রকাশ্যে গুলি করে হত্যা করার আইন প্রণয়ন ও বাস্তবায়ন করত হবে। উক্ত ‘মানববন্ধন’ ও ‘প্রতিবাদ সমাবেশ’র নেতৃত্ব দেন, দেবীদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী কামরুল ইসলাম শুভ, সাকিল মীর্জা, ফজলে রাব্বী, তৌফিক মামুন, শামস্ দ্বীপ, জারিফ সিক সাইমন, শাহরিয়ার, মিনহাজ, ইবনে রফিক, জাহেদুল হক আমিন প্রমূখ। মানববন্ধন চলাকালে একাত্মতা ঘোষণা করে অংশ নেন, আ’লীগ দেবীদ্বার পৌর সভাপতি আবুল কাসেম চেয়ারম‌্যান, মহিলা আ’লীগ কুমিল্লা উত্তর জেলা সভাপতি শিরিন সুলতানা, ছাত্রলীগ উপজেলা আহবায়ক ইকবাল হোসেন রুবেল, কুমিল্লা উত্তর জেলা সেচ্ছাসেবক লীগ সদস্য সাদ্দাম হোসেন, দেবীদ্বার নাগরিক কমিটির যুগ্ম-আহবায়ক আনোয়ার পারভেজ, পৌর যুবলীগের সহ-সভাপতি নাজিম উদ্দিন প্রমূখ ব্যাক্তিবর্গ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com