শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

বেগমগঞ্জে নারী নির্যাতনকারী দেলোয়ারের খামারে ককটেল-কার্তুজ

  • আপডেট সময় মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২০, ২.৫৩ পিএম
  • ২৮০ বার পড়া হয়েছে
সুজন পাল নোয়াখালীঃ
নোয়াখালীর বেগমগঞ্জে বিবস্ত্র করে এক নারীকে নির্যাতনের চাঞ্চল্যকর মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনের মাছের খামার থেকে সাতটি তাজা ককটেল ও ১২ বোরের বন্দুকের দুইটি কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব-১১। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় ওই খামারে অভিযান চালানো হয়।
র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্প কমান্ডার সিনিয়র সহকারী পরিচালক আবু সালেহ জানান, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে র‌্যাবের একটি দল অস্ত্রসহ নারী নির্যাতন মামলার প্রধান আসামি দেলোয়ার হোসেনকে গ্রেফতারের পর তার ব্যাপারে অনুসন্ধান শুরু করে। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী রাজধানীর কামরাঙ্গীর চরের পুলিশ ফাঁড়ির গলি থেকে অপর আসামি বাদলকে ও গ্রেফতার করা হয়।
সোমবার জিজ্ঞাসাবাদে প্রধান আসামি দেলোয়ার হোসেন স্বীকার করে বেগমগঞ্জ এলাকায় তার মাছের খামারে কিছু অস্ত্রশস্ত্র রয়েছে। পরে তার স্বীকারোক্তি মোতাবেক র‌্যাব-১১ লক্ষ্মীপুর ক্যাম্পের একটি টিম ওই মাছের খামারে অভিযান চালিয়ে সাতটি তাজা ককটেল ও ১২ বোরের বন্দুকের দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করে।এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রেফতারকৃত দেলোয়ার হোসেনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com