মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

তালতলীতে জমে উঠেছে ইলিশের বাজার

  • আপডেট সময় সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০, ৪.২২ পিএম
  • ৪৬০ বার পড়া হয়েছে
 মোঃ ইমরান হোসাইন (বরগুনা) তালতলী প্রতিনিধি বেশ কিছুদিন বাজারে দেখা যায়নি তেমন একটা ইলিশের আনা-গোনা কিন্তু হঠাৎ করেই বাজারগুলোতে জমে উঠেছে রূপালী ইলিশের বাজার।
ইলিশের ভরা মৌসুম হওয়ায় এমন অবস্থা বলে মনে করছেন সবাই। তাই বরগুনা জেলার তালতলী উপজেলার বাজার গুলোতে আগের চেয়ে বেড়েছে ইলিশের সরবরাহ। এতে ইলিশের দামও কমেছে আগের চেয়ে অনেক।
Iবিভিন্ন বাজারে ছোট-বড় ও মাঝারি সব ধরনের ইলিশ পাওয়া যাচ্ছে। প্রতি কেজি বড় ইলিশের মূল্য ৯০০-১০০০ টাকা বিক্রি হচ্ছ। ছোট গুলোর দাম আরও কম। আকার অনুপাতে ৪০০-৫৫০ টাকায় বিক্রি হচ্ছে ছোট ও মাঝারি আকারের ইলিশ।
রবিবার (২৭ সেপ্টেম্বর) তালতলী, ফকিরহাটসহ বিভিন্ন বাজারে ঘুরে দেখা গেছে এমন চিত্র। এদিন বাজারে ইলিশের সরবরাহ ছিল অনেক বেশি।
বাজারে মাছ কিনতে আবুল হোসেন জানান, বাজারে মাছ বেশি থাকায় দাম আগের চেয়ে কম। তিনি বলেন, মাছ আগে কেজি প্রতি ১৬০০-১৮০০টাকা ছিল আজ তা ১০০০ টাকার মধ্যে আছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com