শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এর উপর সন্ত্রাসী হামলা!

  • আপডেট সময় মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০, ৬.৩০ পিএম
  • ৪৭৯ বার পড়া হয়েছে

অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতার উপর হামলা করেছে পৌর শ্রমিক লীগের সাবেক নেতা। ঘটনাটি ঘটেছে রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের বাংলাবাজার নামক স্থানে।

ঘটনার পর থেকে অত্র এলাকায় ক্ষোভও উত্তেজনা বিরাজ করছে। রায়পুর উপজেলার ৭ নং বামনী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি সালেহ আহাম্মেদ এবং সাবেক পৌর শ্রমিকলীগের আহবায়ক ও বামনী ইউপির চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন জুয়েল মৃধার মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে শ্রমিক লীগ নেতা জুয়েল মৃধা উত্তেজিত হয়ে চেয়ার দিয়ে ছালেহ আহম্মেদের মাথায় বাড়ি মারেন। এতে মাথা ফেটে যাওয়ায় রক্তাক্ত আহত হয়ে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, আসন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচনে আ’লীগ ও বিএনপির একাধিক নেতা চেয়ারম্যান ও মেম্বার পদে প্রার্থী হবেন। রবিবার এশার নামাজের আগে বাংলাবাজারে ইসমাইলের চা দোকানে ইউপি নির্বাচনে কে কোন ওয়ার্ডে প্রার্থী হবে এ নিয়ে সালেহ আহাম্মদ ও জুয়েল মৃধার সাথে তর্কবিতর্ক হয়।

সাবেক ইউপি চেয়ারম্যান সালেহ আহম্মেদ ও সাবেক শ্রমীকলীগ নেতা জুয়েল মৃধা পরস্পর বিরোধী বক্তব্য দিয়েছেন।

রায়পুর থানার ওসি আবদুল জলিল বলেন, বিএনপি নেতা সালেহ আহম্মেদ ও সাবেক শ্রমীকলীগ নেতা জুয়েল মৃধা উভয়ই বিচারের দাবি করে লিখিত অভিযোগ দিয়েছেন। তাদের উভয়ের অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com