শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার জন্য কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ডা. দীপু মনি কলকাতায় আগুনে নিহত ৫ বাংলাদেশির পরিচয় প্রকাশ অঙ্গীকার ও ওয়াদা রক্ষাই বিএনপির সংস্কৃতি : রিজভী ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপনে জাতীয় কর্মসূচি ঘোষণা রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ কাল, শপথ শুক্রবার : চিফ হুইপ সমঝোতা স্মারকের শর্তাবলী পুরোপুরি পূরণ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে :ইরান ইনফান্তিনোর সমালোচনা করায় ফিফার সিওও বরখাস্ত! দুইশ’র বেশি মার্কিন ড্রোন-যুদ্ধবিমান ভূপাতিতের দাবি ইরানের গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন কারাগার থেকে পালানো জঙ্গিসহ ৬৯০ জন বন্দি এখনও পলাতক সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাবেক মেজর মো. সাদিকুল হক

টাইগারদের শ্রীলংকা সফর সম্ভব নয়

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ১১.১৯ পিএম
  • ৪৪০ বার পড়া হয়েছে

স্বাগতিকরা ক্রিকেট দলের জন্য সংক্ষিপ্ত কোয়ারেন্টাইনের ব্যবস্থার পাশাপাশি অন্যান্য সুবিধা না দিলে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য শ্রীলংকা সফর সম্ভব নয় বলে জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

সোমবার বিসিবি সদরদপ্তরে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

শ্রীলংকা সরকারের রেগুলেশন অনুসারে, বাইরের দেশ থেকে দ্বীপরাষ্ট্রটিতে যারা প্রবেশ করবেন, তাদের জন্য ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকা বাধ্যতামূলক। কিন্তু বিসিবির পক্ষ থেকে খেলোয়ার ও কোচিং স্টাফদের জন্য সেখানে মাত্র ৭ দিনের কোয়ারেন্টাাইন চাওয়া হয়েছিল।

কোয়ারেন্টাইন চলাকালে তিনবার কোভিড-১৯ টেস্ট করাতে হবে বাংলাদেশ দলকে। আর এসব টেস্টে নেগেটিভ আসা ক্রিকেটারই অনুশীলনের সুযোগ-সুবিধা পাবেন।

বিসিবি সভাপতি বলেন, ‘শ্রীলংকা আমাদের যে শর্তাদি পাঠিয়েছে, তা অনুসরণ করা সম্ভব নয়। সুতরাং আমরা মনে করি, বর্তমান পরিস্থিতি বিবেচনা করে এই সিরিজটি সম্ভব নয়। আমরা তাদের আমাদের অবস্থান জানাতে প্রস্তুত।

তিনি আরও বলেন, ‘আমরা আগে যা ভেবেছিলাম তা থেকে বর্তমান পরিস্থিতি আলাদা। আমাদের মনে হয়, ইতিমধ্যে আন্তর্জাতিক ক্রিকেট খেলা শুরু করা অন্যান্য দেশগুলোর চেয়ে তাদের (শ্রীলংকা) ব্যবস্থা আলাদা।

অন্যান্য দেশে, একটি বিদেশি দল সাতদিনের কঠোর কোয়ারেন্টাইন পরে অনুশীলন শুরু করতে পারে। কিন্তু শ্রীলংকা তা না করে খেলোয়ারদের প্রত্যেককে হোটেল কক্ষে ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করেছে।

‘এটা বাচ্চাদের খেলা নয়, এটা আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। সুতরাং তারা আসলে যা বলতে চায়, আমরা সেটা বুঝতে অক্ষম,’ বলেন বিসিবি সভাপতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com