শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

ঢাকা-বরিশাল রুটের ‘পারাবত ১১’ লঞ্চেএক নারীর লাশ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৭.৪৪ পিএম
  • ৩৩৯ বার পড়া হয়েছে

ঢাকা-বরিশাল রুটের ‘পারাবত ১১’ লঞ্চের একটি সিঙ্গেল কেবিন থেকে অজ্ঞাতপরিচয় ৩৫ থেকে ৪০ বছরের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বরিশাল নদীবন্দরে নোঙর করা পারাবত কোম্পানির লঞ্চটির তৃতীয় তলার ৩৯১ নম্বর কেবিন থেকে আজ সোমবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ আল মামুন জানান, গতকাল রোববার রাতে পারাবত ১১ লঞ্চটি ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে বরিশালের উদ্দেশে রওনা দেয়। লঞ্চটি আজ সোমবার ভোরে বরিশাল নদীবন্দর ঘাটে ভেড়ে। যাত্রীরা লঞ্চ থেকে নেমে যাওয়ার পর লঞ্চের স্টাফরা কেবিন চেক করতে গিয়ে ৩৯১ নম্বর কেবিনে যাত্রীর মৃত্যুর বিষয়টি জানতে পারেন এবং পুলিশকে জানান।

পরে পুলিশ গিয়ে দরজা খোলা অবস্থায় থাকা কেবিনের ভেতর থেকে সালোয়ার-কামিজ পরিহিত ওই নারীর মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষিণকভাবে নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। কেবিনটি একজন পুরুষের নামে বরাদ্দ নেওয়া ছিল। আর কেবিনের টিকেটে দেওয়া তথ্য থেকে পাওয়া মোবাইল নম্বরে ফোন দেওয়া হলে সেটি কুমিল্লার লাকসামে অবস্থানরত এক ব্যক্তি রিসিভ করেন। প্রাথমিক যাচাই-বাছাই করে ওই ব্যক্তি কুমিল্লায় রয়েছেন বলে জানা গেছে। ফলে ভুয়া মোবাইল নম্বর দিয়ে কেবিনটি নেওয়া হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

ওসি জানান, সুরতহালে প্রাথমিকভাবে তেমন কিছু পরিলক্ষিত হয়নি। তবে দরজা খোলা থাকায় প্রাথমিকভাবে সন্দেহ হচ্ছে ওই নারীর সঙ্গে কেউ ছিল। সেটি খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মরদেহ কোতোয়ালি থানা পুলিশের জিম্মায় রয়েছে। তারা মরদেহের ময়নাতদন্তের ব্যবস্থা করে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com