শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

তালতলীতে এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার, সন্দেহভাজন আটক-২

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬.৫৫ পিএম
  • ৩৬৮ বার পড়া হয়েছে

মল্লিক মো.জামাল,বরগুনা প্রতিনিধিঃ বরগুনার তালতলীতে সোমবার ৪টার দিকে দুলাল নামের এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করে পুলিশ।ঐ যুবক গত ৪দিন ধরে নিখোজ ছিলো।পরিবারের পক্ষথেকে হত্যার অভিযোগ করায় দু’জনকে আটক করেছে পুলিশ। জানাগেছে, উপজেলার চরপাড়া গ্রামের রুস্তুম আলী মুনশির পুত্র দুলাল(৪০) দীর্ঘ দিন ধরে মালিপাড়া গ্রামে তার শ্বশুর বাড়িতে ঘর জামাই থাকতো। সেখানে শ্বশুর হাবিল সওদাগার ও তার ভগ্নিপতি সিদ্দিক(৪৮)এর সাথে দীর্ঘ দিনের বিরোধ চলে আসছে।এক পর্যায় দুলাল বাদী হয়ে গত ১০ সেপ্টেম্বর সিদ্দিক ও তার স্ত্রী মাহিনুরের বিরুদ্ধে ৩ লক্ষ টাকা চুরির অভিযোগে উপজেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন।অপরদিকে হত্যা চেষ্টার অভিযোগে ১১ সেপ্টেম্বর মাহিনুর বাদী হয়ে তালতলী থানায় মামলা দায়ের করেন। এ মামলার পর থেকেই দুলাল নিখোজ ছিলো। ঘটনার দিন ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ উপজেলার চরাপাড়া এলাকার হবরিবাগানের একটি কেওড়া গাছের সাথে গলায় রশিবাধা অবস্থায় ওই যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করে। দুলালের পিতা রুস্তুম আলী মুনশিসহ একাধিক আত্নীয়রা জানান, তার ছেলে দুলালের সাথে তার শ্বশুর হাবিল সওদাগর ও হাবিলের ভগ্নিপতি ছিদ্দিকের সাথে দীর্ঘ দিনের বিরোধ। দুলালের টাকা চুরির ঘটনায় আদালতে মামলা করায় তারাই আমার ছেলেকে হত্যা করেছে। তালতলী থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম জানান, চরপাড়ার হবরিবাগানের একটি গাছ থেকে দুলাল নামের এক যুবকের ঝুলান্ত লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য লাশ মর্গে প্রেরন করা হয়েছে।তবে দুলালের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। সন্দেহভাজন ছিদ্দিক ও তার স্ত্রী মাহিনুরকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com