শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

গাইবান্ধায় ধান ক্ষেত থেকে কিশোরের লাশ উদ্ধার

  • আপডেট সময় সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ৬.০৩ পিএম
  • ৩১৯ বার পড়া হয়েছে

এইচ,আর,হিরু গাইবান্ধাঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে শাখাহার ইউনিয়নে বটতলা নামক স্থানের ধান ক্ষেত হতে এক কিশোরের মৃতদেহ উদ্ধার করেছে গোবিন্দগঞ্জ বৈরাগীরহাট তদন্ত কেন্দ্রের পুলিশ।
জানা গেছে, নিহত ঐ কিশোরের নাম দুলবর (১৬)। সে উপজেলার পিয়ারাপুর গ্রামের আলাল উদ্দীনের পুত্র।
স্থানীয়রা জানায়,রবিবার (১৩ সেপ্টেম্বর) সকালে ঐ স্থানে মরদেহ টি পরিত্যাক্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয় তারা। খবর পেয়ে বৈরাগী হাট তদন্ত কেন্দ্রের পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এর আগে দুলবরের মা দোলেনা বেগম লাশটি শনাক্ত করে, এ সময় দুলবরের পরিবারের লোকজন জানায় দুলবর পেশায় একজন অটো চালক। সে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে অটো নিয়ে ভাড়া খাটার জন্য বাড়ী থেকে বের হয় তারপর সে আর বাড়ী ফেরেনি। বাড়ী না ফেরায় রাতে খোঁজাখুজি করেও তাকে পাওয়া যায়নি। রবিবার (১৩ সেপ্টেম্বর) বটতলী এলাকায় তার মরদেহ পাওয়া যায়।
বৈরাগীহাট তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিলন চ্যাটার্জী লাশ উদ্ধারের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন লাশটি গোবিন্দগঞ্জ থানার মাধ্যমে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রাথমিকভাবে এটাকে হত্যাকান্ড হিসেবে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com