শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণে হতাহতের পরিবারকে ক্ষতিপূরণ আদেশ আপিলে স্থগিত

  • আপডেট সময় রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২০, ১১.৪৩ পিএম
  • ৩০৪ বার পড়া হয়েছে

বায়তুস সালাত মসজিদে এসি বিস্ফোরণের ঘটনায় হতাহতের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার কোর্ট ।
একইসঙ্গে বিষয়টি আপিল বিভাগে শুনানির জন্য আগামী ১ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত।
আপিল বিভাগের চেম্বার কোর্ট বিচারপতি মো. নুরুজ্জামান ননী এ সংক্রান্ত আনা আবেদনের শুনানি নিয়ে আজ এই আদেশ দেন।
তিতাস গ্যাসের পক্ষে আইনজীবী ব্যারিস্টার মেজবাহুর রহমান সাংবাদিকদের আজ এ কথা জানান।
তিনি জানান, শুধু হাইকোর্টের অন্তর্তীকালীন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হয়েছে। এতে ৫ লাখ টাকার আদেশের অংশ স্থগিত চাওয়া হয় ।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত এটর্নি জেনারেল মুরাদ রেজা। তিতাস গ্যাস কর্তৃপক্ষের পক্ষে ছিলেন ব্যারিস্টার মেজবাহুর রহমান।
এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৯ সেপ্টেম্বর হাইকোর্ট  নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার মসজিদে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ও নিহত ব্যক্তিদের পরিবারকে ৫ লাখ টাকা করে দেয়ার আদেশ দিয়ে রুলও জারি করেন।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ টাকা দেয়ার পর নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ৩৭টি পরিবারের কাছে এ টাকা বিতরণ করবেন। রুলে দগ্ধ ও নিহতদের পরিবারকে ৫০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে বিবাদীদের (রেসপনডেন্ট) কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। চার সপ্তাহের মধ্যে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র সচিব, নারায়ণগঞ্জের মেয়র, তিতাস গ্যাসের ব্যবস্থাপনা পরিচালক, রাজউক, ডিপিডিসি, নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও এসপি, মসজিদ কমিটিসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়।
গত ৭ সেপ্টেম্বর রিটটি দায়ের করেন নারায়ণগঞ্জের স্থানীয় বাসিন্দা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মার-ই-য়াম খন্দকার। রিটের পক্ষে ছিলেন আইনজীবী তৈমুর আলম খন্দকার।
৪ সেপ্টেম্বর রাত পৌনে ৯টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকার বায়তুস সালাত জামে মসজিদে এসি বিস্ফোরণে অগ্নিদগ্ধ হন ৩৭ জন মুসল্লি। দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
দগ্ধ ৩৭ জনের মধ্যে এখন পর্যন্ত ৩১ জন মারা গেছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com