বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নারী পাচারের অভিযোগে নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার কারাগারে

  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ৮.৩৩ পিএম
  • ৪৮৫ বার পড়া হয়েছে

নৃত্যশিল্পী ও কোরিওগ্রাফার ইভান শাহরিয়ার সোহাগকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

আজ শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা এই আদেশ দেন।

আদালতের সাধারণ নিবন্ধন শাখার ওমেদার মোহাম্মদ সরোয়ার এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে সিআইডি পুলিশ আসামি ইভান শাহরিয়ারকে কারাগারে আটক রাখার আবেদন করে। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইয়াসমিন আরা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

গতকাল শুক্রবার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ইভান শাহরিয়ারকে গ্রেপ্তার করে। সিআইডির দাবি, তিনি দুবাইয়ে নারী পাচারকারী একটি চক্রের সঙ্গে জড়িত।

এ ব্যাপারে সিআইডির অতিরিক্ত উপমহাপরিদর্শক শেখ মো. রেজাউল হায়দার বলেন, ‘গোয়েন্দা তথ্যের ওপর ভিত্তি করে মানবপাচারের অভিযোগে সিআইডির ঢাকা মেট্রো উত্তর বিভাগ তাঁকে গ্রেপ্তার করে। গত ২ জুলাই দুবাই পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আজম খান, তাঁর দুই সহযোগী ডায়মন্ড ও আনোয়ার হোসেন ওরফে ময়নাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তার হন আজমের বাংলাদেশি প্রতিনিধি নির্মল সরকার ও মো. ইয়াছিন। এরই মধ্যে আজম খান ও তাঁর দুই সহযোগী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

অতিরিক্ত উপমহাপরিদর্শক আরো জানান, সেই জবানবন্দির ভিত্তিতেই গ্রেপ্তার করা হয় ইভান শাহরিয়ার সোহাগকে। জবানবন্দিতে আসামিরা বলেছেন, নারী পাচারের ঘটনায় মূলত কয়েকজন নৃত্যসংগঠক ও শিল্পী জড়িত। শুধু তাই নয়, এসব কাজে জড়িত ছোটখাটো ক্লাবের মালিকরাও। যারা ক্লাবে অথবা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নাচ করে, ক্লাব কর্তৃপক্ষ মূলত তাদের টার্গেট করে। দেশের  কয়েকটি জেলায় তাদের নেটওয়ার্ক বিস্তৃত বলে পুলিশ জানতে পেরেছে।

‘ধ্যাততেরিকি’ সিনেমায় নৃত্য পরিচালনার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইভান শাহরিয়ার সোহাগ। তিনি ড্যান্স ট্রুপ নামে একটি ড্যান্স কোম্পানি পরিচালনা করে আসছিলেন। বিভিন্ন করপোরেট অনুষ্ঠানে নাচ করে তাঁর দল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com