শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

কমলনগর থানা অভ্যন্তরে ধর্ষিতা কিশোরীর মৃত সন্তান প্রসব! গ্রেফতার -১

  • আপডেট সময় শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০, ৮.০৫ পিএম
  • ৩২৪ বার পড়া হয়েছে
অ আ আবীর আকাশ,লক্ষ্মীপুর:
পুলিশ হেফাজতে কিশোরীর মৃত সন্তান প্রসব হয়েছে বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে লক্ষীপুরের কমলনগর থানা অভ্যন্তরে।থানায় কিশোরী সন্তান প্রসব নিয়ে ‘টক অব দ্য লক্ষ্মীপুর’ পরিণত হয়েছে।
জানা গেছে, কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া গ্রামের ৪নং ওয়ার্ডের শহীদের বাপের বাড়ির মো: ইসমাইল হোসেনের কিশোরী কন্যা (১৫) একই এলাকার মৃত আবদুর রহিমের ছেলে আবুল কালাম (৫৮),হাসান মিস্ত্রি বাড়ির মৃত আবদুল কাদেরের ছেলে মো: হাসান মিস্ত্রি (৪৯), এবং অজ্ঞাত শাকিল(২০), ও রিয়াজ (২৮) বিভিন্ন সময়ে বিভিন্ন উপায়ে ধর্ষণ করে। এতে ওই কিশোরী মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে স্থানীয়ভাবে কয়েকদফা সালিশ বৈঠকে বসা হয়। কিন্তু কোন সমাধান করতে পারেনি কেউ-ই।
কিশোরী মেয়েটির মা আলেয়া বেগম বাদী হয়ে বৃহস্পতিবার কমলনগর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। যার নং  জিআর ৮১/২০, স্বারক নং ২৪৮৪, তাং ১০.০৯.২০২০। তাৎক্ষণিক অভিযান চালিয়ে কমলনগর থানা পুলিশ প্রধান আসামি ধর্ষক আবুল কালামকে গ্রেপ্তার করতে সক্ষম হন।
এদিকে বৃহস্পতিবার কিশোরীর প্রসববেদনা উঠলে কমলনগর থানা পুলিশ হেফাজতে নেয়া হলে সেখানে মৃত বাচ্চা প্রসব করে। ভিকটিম কিশোরী সদর হাসপাতালের তৃতীয় তলায় ফ্লোরে শুয়ে এ প্রতিবেদকের কাছে বলেন- ‘কমলনগর থানা পুলিশ তাকে ব্যথার ওষুধ খাইয়েছে, এর কিছুক্ষণ পরে তার মৃত বাচ্চা প্রসব হয়।’ যদিও কিশোরী মেয়ের মা আলেয়া বেগমের মামলার এজাহারে উল্লেখ আছে কিশোরী মেয়েটি বৃহস্পতিবার পর্যন্ত ৯ মাসের অন্তঃসত্ত্বা।
সরেজমিনে স্থানীয়দের সাথে আলাপকালে জানা গেছে ভিকটিম কিশোরীর সাথে তার বড় বোন নাহারের স্বামী মো: মুনতাছির বিল্লাহ’র সাথেও শারীরিক সম্পর্ক স্থাপন হয়েছিল। সে মামলার এজাহারকৃত ৪ নং সাক্ষী হিসেবে উপস্থাপিত হয়েছে।
এদিকে কিশোরীর প্রসব বেদনা উঠার পরেও থানা-পুলিশ কেন মেয়েটিকে অদূরে থাকা কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে প্রেরণ করেননি, কেনো ধরনী এনে থানায় বাচ্চা প্রসব করানো হলো? তা নিয়ে প্রশ্ন উঠেছে!
এই নিয়ে কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ নূরুল আবছার বলেন -‘কিশোরী মেয়ে একটি মৃত বেবি প্রসব করে। এই নিয়ে মামলা হয়। মামলাটি তদন্তাদিন রয়েছে। আবুল কালাম নামের প্রধান আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’ কমলনগর থানার অভ্যন্তরে কেন কিশোরী মেয়েটি সন্তান প্রসব করবে? এমন প্রশ্নের জবাব তিনি এড়িয়ে যান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com