শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

পল্টনে বোমা বিস্ফোরনের ঘটনায় নব্য জেএমবির আরও ৪ সদস্য গ্রেফতার

  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১১.৪৬ পিএম
  • ২৯০ বার পড়া হয়েছে

ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের (সিটিটিসি) একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে পল্টনে বোমা বিস্ফোরনের ঘটনায় নব্য জেএমবি’র আরও ৪ সদস্যকে গ্রেফতার করেছে।

১০ সেপ্টেম্বর, ২০২০ (বৃহস্পতিবার) রাত ৯টায় অপারেশন এলিগ্যান্ট বাইটের ধারাবাহিক অভিযান পরিচালনা করে উত্তরা আজমপুর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম ইউনিটের কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- মামুন আল মোজাহিদ ওরফে সুমন ওরফে আবু আবদুর রহমান, মোঃ আল আমিন ওরফে আবু জিয়াদ, মোঃ মোজাহিদুল ইসলাম ওরফে রোকন ওরফে আবু তারিক ও সারোয়ার হোসেন রাহাত। এসময় তাদের হেফাজত হতে ৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, ২৪ জুলাই ২০২০ রাত ৯.৩০ টার সময় পল্টন মডেল থানার পুরানা পল্টন এলাকায় বোমা বিস্ফোরনের ঘটনা ঘটে। ঘটনাস্থল হতে আইইডিতে ব্যবহৃত ইলেকট্রিক টেপ, জিআই পাইপের কনটেইনার, সার্কিটের অংশ, তারের অংশ বিশেষ, লোহার তৈরি বিয়ারিং ও বল, নাইন ভোল্ট ব্যাটারির অংশ বিশেষ উদ্ধার করা হয়। এ সংক্রান্তে পল্টন মডেল থানায় একটি মামলা রুজু হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গত ১১ আগস্ট, ২০২০ সিলেট জেলায় কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগ অপারেশন এলিগ্যান্ট বাইট পরিচালনা করে এ ঘটনায় জড়িত নব্য জেএমবির ৫ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতদের দেয়া তথ্য ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পল্টনে বোমা বিস্ফোরণের ঘটনায় গতকাল উত্তরা আজমপুর এলাকা হতে উল্লেখিত ৪ জন নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়।  এ মামলার ঘটনায় মোট ৯ জন নব্য জেএমবির সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

তদন্ত সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের সাথে ইতোপূর্বে গ্রেফতারকৃত অভিযুক্ত শেখ সুলতান মোহাম্মদ নাইমুজ্জামানের বিভিন্ন সিক্রেট কমিউনিকেশন অ্যাপসের মাধ্যমে পল্টনে হামলার নির্দেশনা ও পরিকল্পনা বিষয়ক কথোপকথনের প্রমাণ পাওয়া যায়।

মামলার তদন্তকারী কর্মকর্তা রিমান্ডের আবেদনসহ গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করলে আদালত ২দিনের রিমান্ড মন্জুর করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com