মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম
কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা ঝালকাঠিতে তরুণীকে ধর্ষণের অভিযোগের মামলায় পালিত বাবাসহ দুজন গ্রেপ্তার, ভিডিও ধারন ও ছড়িয়ে দেয়ার ব্লাক মেইল! কাউখালীর জেসমিন ধর্ষণ ও হত্যার মূল আসামী  তাঁতীদল নেতা মানিক গ্রেফতার সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলে ৩ দিনব্যাপী ‘যোসেফাইট টেক কার্নিভাল’ সম্পন্ন কাউখালীতে গৃহবধূকে হত্যা ও মালামাল লুট, ঘরে মিলল বিবস্ত্র লাশ কাউখালীতে প্রাথমিক শিক্ষক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে সৌহার্দ্য ফার্মেসিতে চুরি হওয়া  ১৭ লাখ টাকার ওষুধ উদ্ধার হয়েছে গোবিন্দগঞ্জে গ্রেফতার ৪  হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮১ লিটার বিদেশি মদ জব্দ

বিএসটিআইর লাইসেন্স ছাড়া অনলাইনে পণ্য বিক্রির দায়ে জারিমানা ও মালামাল জব্দ

  • আপডেট সময় শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২০, ১১.৩৯ পিএম
  • ৪২৯ বার পড়া হয়েছে

সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইনে প্রতারণার মাধ্যমে বাধ্যতামূলক খাদ্য ও কসমেটিক পণ্য বিক্রি করায় মিরপুরের নিউ শপ বিডি ডট কম এবং কনজ্যুমার সুপার শপকে দেড় লাখ টাকা জরিমানা করেছে পণ্যের মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
বিএসটিআইর গুণগত মান যাচাই ও মান চিহ্ন ছাড়া বিভিন্ন ভোক্তার সাথে প্রতারণার মাধ্যমে পণ্য বিক্রি করায় আজ এই জরিমানা আদায় করা হয়।
বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট রাশিদা আক্তারের নেতৃত্বে সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে কসমেটিকস পণ্য বিক্রেতার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে ফিল্ড অফিসার মোঃ রাশেদ আল মামুন ও রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন।
বিএসটিআইর গুণগত মান যাচাই ও মানচিহ্ন ছাড়া বিভিন্ন ভোক্তার সাথে প্রতারণার মাধ্যমে কসমেটিক পণ্য-ডেক্স ম্যাজিক ব্রান্ডের শ্যাম্পু সরবরাহের দায়ে বিএসটিআই আইন, ২০১৮ অনুযায়ী নিউ শপ বিডি ডট কম এর মালিক-মোঃ রেজওয়ান সরকারকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১ লাখ ১০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়। এছাড়া অনলাইন সপিং সেন্টার কনজ্যুমার সুপার শপ, ম্যানেজার-মোঃ খালেদ জামান মাসসি গুড়া দুধ (ব্রান্ড-নেসলে, নিডো,), চকলেট (ব্রান্ড-আমুল, ট্রিট), শ্যাম্পু (ব্রান্ড-লরিয়াল, ভাটিকা, গার্নিয়ার, জনসন, ডাব, ট্রেসমি), লিপিস্টিক (ব্রান্ড-জডানা, পারল)) আফটার সেভ লোশন (ব্রান্ড- ডেনিম,পণ্যসমূহ সরবরাহের দায়ে এক লাখ টাকা জরিমানা ও আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল জব্দ করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যম অনলাইনে বিএসটিআই’র বাধ্যতামূলক পণ্য অবৈধভাবে বিক্রি ও সরবরাহেকারীদের বিরুদ্ধে অভিযান জোরদার করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com