শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
কাউখালীতে ঝুঁকিপূর্ণ হরিণধারা-গোপালপুর সড়ক: খালের পেটে বিলীন হওয়ার পথে  গ্রামের যাতায়াতের মাধ্যম পূজায় আসছে মৌ খানের ‘স্নেহের বন্ধন’ মালিবাগে ‘কাচ্চি সরদার’-এর উদ্বোধন করলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর জে কে শান্ত ইতালি পাঠানোর নামে মালয়েশিয়ায় পাচার ও অর্থ আত্মসাৎ: চক্রের হোতাসহ গ্রেফতার ২ যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে প্রস্তুত থাকতে হবে। –বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী জেএসএস চট্টগ্রাম মহানগরের অভিষেক প্রস্তুতি, কমিটি গঠন ও আলতাফ হোসেনের জন্মদিনে দোয়া কিশোরগ্যাং অভিযান লক্ষ্মীপুরে তিন দফায় আটক ৫৪৯, আদালতে ৮৯ ‘যাযাবর’ সিনেমার শুটিংয়ে আহত অভিনেতা ওমর মালিক ‘মোমেন্টস উইথ লেজেন্ডস’ আয়োজনে গাইবেন বন্যা, নাচবেন  শিবলী ও নীপা

টিএসসি এলাকা হতে ফুল বিক্রেতা জিনিয়া অপহরণের ঘটনায় ১জন গ্রেফতার

  • আপডেট সময় মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২০, ৬.৪০ পিএম
  • ৩২০ বার পড়া হয়েছে

ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসি এলাকা হতে ফুল বিক্রেতা জিনিয়া (৯) কে অপহরণের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা রমনা বিভাগ। গ্রেফতারকৃতের নাম-নূর নাজমা আক্তার লোপা তালুকদার (৪২)।

সোমবার (৭ সেপ্টেম্বর, ২০২০) দিবাগত রাত ০১.১০ টায় নারায়নগঞ্জ জেলা ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম জিনিয়াকে উদ্ধারসহ অপহরণকারী লোপা তালুকদারকে গ্রেফতার করে ডিএমপির গোয়েন্দা রমনা জোনাল টিম।

আজ দুপুর ১২টায় ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মোঃ মাহবুব আলম বিপিএম, পিপিএম(বার)এক প্রেস বিফ্রিংয়ে এসব তথ্য জানান।

তিনি বলেন, ভিকটিম জিনিয়া ঢাবির টিএসসি চত্তরে ফুল বিক্রয় করত। সে ছোট বেলা থেকেই মা সেনুয়া বেগমের সাথে টিএসসিতে থাকতো। জিনিয়ার মা গত ২ সেপ্টেম্বর, ২০২০ তারিখ জিনিয়ার নিখোঁজ সংক্রান্তে শাহবাগ থানায় একটি সাধরণ ডায়রী করেন। সাধারন ডায়রীর সূত্রে গোয়েন্দা রমনা বিভাগ ছায়া তদন্ত শুরু করে। প্রাথমিক তদন্ত ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যমতে জানা যায় ২ জন মহিলা ভিকটিমকে ফুচকা খাওয়ায় এবং টিএসসি এলাকায় তাকে নিয়ে ঘোরাফেরা করে এবং ভিকটিমকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।

এ ঘটনায় ৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় অপহরণ মামলা রুজু হয়। মামলাটি গোয়েন্দা রমনা বিভাগের রমনা জোনাল টিম তদন্ত শুরু করে। তথ্য প্রযুক্তির সহায়তায় রমনা জোনাল টিম নারায়নগঞ্জের ফতুল্লা থানার আমতলা এলাকায় অভিযান পরিচালনা করে ভিকটিম জিনিয়াকে উদ্ধার করে। ভিকটিম জিনিয়াকে অপহরণের অভিযোগে উক্ত স্থান হতে  লোপা তালুকদারকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃত লোপা তালুকদার অসৎ উদ্দেশ্যে  বিভিন্ন প্রলোভন দেখিয়ে জিনিয়াকে অপহরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2022 songbadsarakkhon.com
Theme Developed BY ThemesBazar.Com